Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডায়মন্ড হারবারে কীটনাশক খেয়ে দুই ব্যক্তির মৃত্যু, কীটনাশককে মদ ভেবে বিপত্তি

ডায়মন্ড হারবারের বারদ্রোণ গ্রামে মদ ভেবে ভুল করে কীটনাশক খেয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের নাম ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রি।

ডায়মন্ড হারবারে কীটনাশক খেয়ে দুই ব্যক্তির মৃত্যু, কীটনাশককে মদ ভেবে বিপত্তি

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 September 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: মদ ভেবে ভুল করে কীটনাশক খেয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের নাম ঠাকুরদাস কামার (৬৫) ও সাধন মিস্ত্রি (৪৫)। সম্পর্কে তাঁরা বেয়াই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারদ্রোণ গ্রামে।

গতরাতে গ্রামের এক পোলট্রি ফার্মে হঠাৎ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দুই ব্যক্তিকে। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।  চিকিৎসকেরা জানান, অনেক দেরি হয়ে গিয়েছে। তাঁরা বেঁচে নেই। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঠাকুরদাস ও সাধনের পরিবার এখনও বিশ্বাস করতে পারছেন না কীভাবে এমন ঘটল। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। পরিজনদের কথায়, পোলট্রি ফার্মে রাখা একটি বোতলে মদ রয়েছে ভেবে সেটি খেয়ে ফেলেন তাঁরা। আসলে তাতে ছিল কীটনাশক। পরে পুলিশ ওই বোতলটি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “মদের বোতলের মধ্যে কীটনাশক রাখা ছিল। ওরা বুঝতেই পারল না। খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। তখনই জানা যায়নি। পরে ফার্মে গিয়ে লোকে দেখেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি। তদন্তের জন্য কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।”


```