Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিম্নচাপের দাপট! মাছ ধরতে গিয়ে গঙ্গাসাগরে ভুটভুটি থেকে পড়ে নিখোঁজ দুই মৎস্যজীবী

 বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জেলার একাধিক নীচু এলাকা। বাড়ছে জনদুর্ভোগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও তীব্র হবে।

নিম্নচাপের দাপট! মাছ ধরতে গিয়ে গঙ্গাসাগরে ভুটভুটি থেকে পড়ে নিখোঁজ দুই মৎস্যজীবী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 August 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। সেই আবহেই নিষেধাজ্ঞা অমান্য করে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। 

বুধবার সকালে গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে যাত্রা শুরু করে ভুটভুটি (মোটরচালিত নৌকো)। তাতে ৭ জন মৎস্যজীবী ছিলেন। মাঝনদীতে পৌঁছতেই হঠাৎ বিপত্তি। সঙ্গীদের দাবি, চণ্ডীপুরের কাছে নদীর মাঝে ভুটভুটি থেকে পড়ে যান সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫)। নিখোঁজ দুই জনই রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা।

খবর পেয়ে তৎপর হয় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। তবে প্রবল বৃষ্টি ও নদীর উত্তাল জলরাশির কারণে উদ্ধারকার্যে বাধা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নিম্নচাপের জেরে জেলাজুড়ে বিরামহীন বৃষ্টি। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা— উপকূলবর্তী প্রায় সর্বত্রই চলছে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি। কালো মেঘে ঢাকা আকাশ।

ভয় ধরিয়েছে নদী বাঁধগুলোও। একটানা বৃষ্টিতে জলস্তর বেড়েই চলেছে। বহু জায়গায় ভাঙনের আশঙ্কা। সেচ দফতর সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতির কাজ। নজর রাখা হচ্ছে দুর্বল এলাকাগুলিতে।

এদিকে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জেলার একাধিক নীচু এলাকা। বাড়ছে জনদুর্ভোগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তিও তীব্র হবে।

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। তবে সেই সতর্কবার্তা যে অনেকেই উপেক্ষা করছেন, তারই প্রমাণ বুধবারের এই দুর্ঘটনা।


```