Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিক্ষোভ না থামালে সেনা নামাব, সরকার কত কঠোর হতে পারে দেখিয়ে দেব, হুমকি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল গার্ডে রক্ষা না হলে রাজপথে সেনা নামবে। মঙ্গলবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফের তোপ দাগলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ না থামলে সবাইকে ‘ঠাণ্ডা’ করে দেব, হিংস্র কুকুর লেলিয়ে দেব, ইত্যাদি তোপের মুখেও বিক্ষোভকারীদে

বিক্ষোভ না থামালে সেনা নামাব, সরকার কত কঠোর হতে পারে দেখিয়ে দেব, হুমকি ট্রাম্পের

শেষ আপডেট: 1 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল গার্ডে রক্ষা না হলে রাজপথে সেনা নামবে। মঙ্গলবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফের তোপ দাগলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ না থামলে সবাইকে ‘ঠাণ্ডা’ করে দেব, হিংস্র কুকুর লেলিয়ে দেব, ইত্যাদি তোপের মুখেও বিক্ষোভকারীদের দমাতে না পেরে হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেনর মার্কিন প্রেসিডেন্ট। রবিবার রাত থেকে উন্মত্ত বিক্ষোভকারীদের প্রতিবাদের যে আগুন জ্বলেছিল হোয়াইট হাউসের সামনে তার রেশ কমলেও, বিক্ষোভকারীদের হঠানো যায়নি। ঘোড়ায় চড়া পুলিশের লাথি খেয়ে, ন্যাশনাল গার্ড বাহিনীর বন্দুকের খোঁচা খেয়েও স্লোগান উঠেছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, ‘উই কান্ট ব্রিদ’ । কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভের আগুন জ্বলেছে আমেরিকায়। দেশের ২২ টি শহরে অশান্তির আগুন জ্বেলেছে। লস এঞ্জেলস, শিকাগো-সহ আমেরিকার ১৩টি শহরে রাতের কার্ফু জারি হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার রাত ১১টা থেকে শুরু হওয়া কার্ফুর সময় সকাল ৬টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। শহরে শহরে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। নিউ ইয়র্ক, মায়ামি, হিউস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, কানসাস সিটি, ওয়াশিংটনের মতো শহরে রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করেছেন বিক্ষোভকারীরা। গাড়ি ভাঙচুর করে, দোকানপাট জ্বালিয়ে চলেছে বিক্ষোভ। সেই প্রতিবাদ মিছিলেরই একাংশ উঠে এসেছিল হোয়াইট হাউস লাগোয়া লাফিয়েট পার্কে। বিক্ষোভকারীদের দাবি, পার্কে জমায়েত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল। কিন্তু পুলিশ জোরজবরদস্তি করে বিক্ষোভকারীদের সরাবার চেষ্টা করে। যথেষ্টভাবে ছোড়া হয় টিয়ার গ্যাস, লঙ্কার গুঁড়ো। রাবার-বুলেটে আহত হন বিক্ষোভকারীরা। হোয়াইট হাউসের সামনে হাজারের বেশি বিক্ষোভকারীর ভিড় দেখে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বেসমেন্টে। ততক্ষণে বিক্ষোভ ঠাণ্ডা করার চেষ্টা করছে পুলিশ ও সিক্রেট সার্ভিস। এ দিন সকালে হোয়াইট হাউসের বাগানে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ট্রাম্প। তিনি বলেন, “শান্তি ফেরাতে অনেক বেশি কড়া হতে পারে সরকার। বিক্ষোভ না থামলে সেনা নামানো হবে। ” ছ’দিন কেটে গেলেও বিক্ষোভ থামেনি। পরিস্থিতির সামাল দিতে ন্যাশনাল গার্ড। শুধু ওয়াশিংটনেই মোতায়েন প্রায় দু’হাজার সেনা। অ্যারিজোনা, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ওহিও, পেনসিলভানিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, উইসকনসিনে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ড। ট্রাম্পের বক্তব্য, অতি বামপন্থীরাই আছে বিক্ষোভের পিছনে।আমেরিকায় বিভিন্ন ফ্যাসিবিরোধী সংগঠন মিলে অ্যান্টিফা নামে একটি জোট তৈরি করেছে, সেই জোটই হিংসায় উস্কানি দিচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর ধরে কৃষ্ণাঙ্গদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটছে তাতে ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছিলই। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড সেই আগল খুলে দিয়েছে। একদিকে স্বাস্থ্য বিপর্যয়, করোনা সংক্রমণে এত মৃত্যু দেশে, বাড়তে থাকা বেকারত্ব সব মিলিয়ে ক্ষোভের পারদ আরও বেড়েছে।

```