Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইরান কখনও যুদ্ধে জেতেনি, পরোক্ষে হুমকি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : ইরান কখনও যুদ্ধে জেতেনি। কিন্তু আলোচনার টেবিলে তারা কখনও হারেনি। শুক্রবার সকালে বিমান হানায় ইরানের রেভলিউশনারি গার্ডের কম্যান্ডার কাসেম সোলেমানির মৃত্যুর পর সন্ধ্যায় প্রথম টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো

ইরান কখনও যুদ্ধে জেতেনি, পরোক্ষে হুমকি ট্রাম্পের

শেষ আপডেট: 3 January 2020 15:57

দ্য ওয়াল ব্যুরো : ইরান কখনও যুদ্ধে জেতেনি। কিন্তু আলোচনার টেবিলে তারা কখনও হারেনি। শুক্রবার সকালে বিমান হানায় ইরানের রেভলিউশনারি গার্ডের কম্যান্ডার কাসেম সোলেমানির মৃত্যুর পর সন্ধ্যায় প্রথম টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলেমানির মৃত্যুর পর ইরান ও ইরাক, দু'দেশই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। তারপরে ট্রাম্পও পরোক্ষে তাদের যুদ্ধেরই হুমকি দিলেন বলে পর্যবেক্ষকদের ধারণা। মার্কিন প্রেসিডেন্ট টুইট করে বলেন, পরমাণু অস্ত্র নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছিল, তা ছিল 'মারাত্মক একপেশে।' অপর একটি টুইটে তিনি বলেন, "বেশ কিছুদিন ধরে সে হাজার হাজার মার্কিন নাগরিককে হত্যা করেছে অথবা গুরুতর আহত করেছে। সে আরও অনেককে খুন করার ছক কষছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে গিয়েছে। সে লক্ষ লক্ষ মানুষকে হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সম্প্রতি সে বড় সংখ্যক মানুষকে হত্যা করেছে।" https://twitter.com/realDonaldTrump/status/1213096351296299017 পরে ট্রাম্প বলেন, "ইরানে সোলেমানিকে সবাই ভয় করত। ঘৃণাও করত।" তাঁর দাবি, ইরানের নেতারা আন্তর্জাতিক মহলকে বিশ্বাস করাতে চাইছেন, সোলেমানির মৃত্যুতে সেদেশের মানুষ খুব শোক পেয়েছেকিন্তু তা মিথ্যা। বাস্তবে তাকে অনেক আগেই মারা উচিত ছিল। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও ফোনে জার্মানি, চিন এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধানদের বলেন, তাঁদের দেশ যুদ্ধের উত্তেজনা কমাতে দায়বদ্ধ। সোলেমানির হত্যা সম্পর্কে তিনি বলেন, সে অনেক আমেরিকানকে খুন করার চক্রান্ত করেছিল। তাঁদের নিরাপত্তার জন্যই সোলেমানিকে মারতে হয়েছে। https://twitter.com/SecPompeo/status/1212955403077767168 আমেরিকার প্রতিরক্ষা দফতর থেকেও বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী সোলেমানির হাত থেকে নাগরিকদের রক্ষা করার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রেসিডেন্ট তেমনই নির্দেশ দিয়েছিলেন। https://twitter.com/WhiteHouse/status/1212934206986293248 মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন থেকে বলা হয়েছে, "সোলেমানি পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকার কূটনীতিক ও দূতাবাসের অন্যান্য কর্মীকে খুনের ছক কষছিল। সে বহু আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী।"

```