Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মালদহে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত দলেরই কর্মী! বন্দুকের বাঁট দিয়েও মারধর

ক্রিকেট ম্যাচ নিয়েই শুরু হয়েছিল বিবাদ। সোমবার সালিশি সভা বসে। সেখানেও তর্কাতর্কি, উত্তেজনা— এমনকি খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

মালদহে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত দলেরই কর্মী! বন্দুকের বাঁট দিয়েও মারধর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 January 2026 13:37

দ্য ওয়াল ব্যুরো: মালদহে ফের চলল গুলি (Trinamool worker shot at in Maldha)। অভিযোগ, তৃণমূল কর্মীকেই খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালালেন আর এক তৃণমূল কর্মী। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী জামালউদ্দিন সেখ। 

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। আহত হয়েছেন তাঁর ছেলে সামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখও। অভিযোগ, জামালউদ্দিনকে বাঁচাতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়, এমনকি বন্দুকের বাঁট দিয়েও আঘাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েত— দু’জনেই সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শীতের মরসুমে এলাকায় বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা ঘিরে উৎসবের আবহ। সেই ক্রিকেট ম্যাচ নিয়েই শুরু হয়েছিল বিবাদ। সোমবার সালিশি সভা বসে। সেখানেও তর্কাতর্কি, উত্তেজনা— এমনকি খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই বিবাদের রেশ কাটার আগেই মঙ্গলবার সকালে ফের সংঘাতের জেরে গুলির ঘটনা বলে দাবি স্থানীয়দের।

পরিবারের দাবি, জলের বোতলের ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন জামালুদ্দিন। সেই সময়ই ঝামেলা নতুন করে চাঙ্গা হয়। অভিযোগ, আচমকাই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। রাস্তায় রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। ছুটে আসেন বাড়ির লোকজন, তারপরই শুরু হয় চাঞ্চল্য।

ঘটনার পরে এলাকায় নেমেছে আতঙ্ক। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এখনও পর্যন্ত মুখ খোলেননি। পরিবারের সদস্যরাও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখযোগ্য, গত বছরের ২ জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতা দুলাল সরকারকে। নতুন বছরেই ফের তৃণমূল বনাম তৃণমূলের এই গুলিকাণ্ডে জনমানসেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


```