Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘সাদা খাতা জমা, তবু চাকরি!’ পুরসভা নিয়োগে বড়সড় জালিয়াতির অভিযোগ, সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

প্রায় আড়াই বছরের তদন্ত শেষে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, রাজ্যের একাধিক পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে ভয়াবহ বেনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে।

‘সাদা খাতা জমা, তবু চাকরি!’ পুরসভা নিয়োগে বড়সড় জালিয়াতির অভিযোগ, সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 January 2026 13:02

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির রেশ এখনও কাটেনি (Major fraud in municipal recruitment)। তার মধ্যেই ফের নিয়োগে অনিয়মের অভিযোগ। এবার কাঠগড়ায় একাধিক পুরসভা। সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিটে (CBI charges) উঠে এল এমন সব তথ্য, যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

অভিযোগ গুরুতর, কেউ কেউ নাকি সাদা খাতা জমা দিয়েই পেয়ে গিয়েছেন সরকারি চাকরি!

প্রায় আড়াই বছরের তদন্ত শেষে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, রাজ্যের একাধিক পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে ভয়াবহ বেনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে।

তদন্তে দেখা গিয়েছে, বহু পরীক্ষার্থী পরীক্ষার খাতায় একটি শব্দও লেখেননি। তবু তাঁদের হাতে পৌঁছেছে নিয়োগপত্র। কোথাও আবার এক পদে পরীক্ষা দিয়ে অন্য পদে চাকরি, পুরো নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নের মুখে, দাবি তদন্তকারীদের।

সিবিআইয়ের রিপোর্ট বলছে, অন্তত ৬০০-র বেশি নিয়োগে সরাসরি অনিয়ম ধরা পড়েছে। চার্জশিটে নাম উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পুরসভার, টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম ও দক্ষিণ দমদম।

অভিযোগ, অয়ন শীলের সংস্থা ‘এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছিল।

শুধু বেসরকারি সংস্থাই নয়, আঙুল উঠছে প্রশাসনের দিকেও। সূত্রের খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তৎকালীন ডিরেক্টরেট অফ লোকাল বডিস (DLB)-এর ডিরেক্টর, আইএএস জ্যোতিষমান চট্টোপাধ্যায় নিয়োগ অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিবিআইয়ের দাবি, বহু ক্ষেত্রে অনিয়ম জেনেও তিনি নীরব ছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ, “পুরসভা থেকে স্কুল—নিয়োগ দুর্নীতি প্রশাসনের শিকড়ে গেঁথে গিয়েছে।” দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে বিরোধী শিবির।

অন্যদিকে, তৃণমূলের পাল্টা সুর, “সিবিআইয়ের কাছে যদি প্রমাণ থাকে, আইনের পথেই হোক ব্যবস্থা। কিন্তু এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।”


```