Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে অভিষেক, সাহায্যের জন্য বিশেষ কমিটি গড়লেন তৃণমূল সাংসদ

দলের সূত্রে খবর, টিমের সদস্যরা প্রথম পর্যায়ে টিটাগড়, ডানকুনি, হুগলি, উলুবেড়িয়া ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। তাঁদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব।

SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে অভিষেক, সাহায্যের জন্য বিশেষ কমিটি গড়লেন তৃণমূল সাংসদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 November 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে চাঞ্চল্য অব্যাহত। ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মৃতদের পরিবারের দাবি, SIR সংক্রান্ত উদ্বেগ এবং ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি।

এই পরিস্থিতিতে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে গঠিত হল বিশেষ সহায়তা টিম। জানা গিয়েছে, এই দল শনিবার থেকেই কাজ শুরু করবে। লক্ষ্য— SIR-সংক্রান্ত আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া।

দলের সূত্রে খবর, টিমের সদস্যরা প্রথম পর্যায়ে টিটাগড়, ডানকুনি, হুগলি, উলুবেড়িয়া ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। তাঁদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব।

মৃত প্রদীপ করের বাড়িতে শনিবার পাঁচটা নাগাদ সামিরুল ইসলাম এবং পার্থ ভৌমিক যাবেন। টিটাগড়ে বিকেল ৪টে নাগাদ যাবেন শশী পাঁজা এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য। সন্ধে নাগাদ ডানকুনি যাবেন, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহা । হুগলি যাবেন, জয়া দত্ত এবং আঞ্চলিক নেতারা। উলুবেড়িয়া যাবেন, অরূপ চক্রবর্তী এবং আঞ্চলিক নেতারা। 

অভিষেকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, “SIR নিয়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তাতে বহু নিরপরাধ মানুষ চরম মানসিক চাপে পড়েছেন। তৃণমূল সেই পরিবারের পাশে আছে এবং থাকবে।”

রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই পদক্ষেপের মধ্য দিয়ে তৃণমূল পরিষ্কার বার্তা দিতে চাইছে— প্রশাসনিক সিদ্ধান্তের জেরে জনজীবনে যে ভয় এবং বিভ্রান্তি ছড়িয়েছে, তা মোকাবিলায় দল মানুষকে একা ছাড়বে না।

জলপাইগুড়ি ও চুঁচুড়া এবং সংবাদদাতা, কাকদ্বীপ: ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) কেন্দ্রিক মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে রাজ্যে। এই আবর্তেই শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে। অভিযোগ, এসআইআর আতঙ্ক থেকেই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও একজন মহিলা।

এঁদের মধ্যে দু’জন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং দু’জন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। শাসকদল তৃণমূল সহ-নাগরিকদের মৃত্যুর জন্য এসআইআর আতঙ্ককে দায়ী করেছে। যদিও বিজেপির অভিযোগ, স্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তিতে হওয়া আত্মহত্যার ঘটনাতেও রাজনীতির রং লাগাচ্ছে।

এরই পাশাপাশি ২০০২’এর ভোটার তালিকায় পরিবারের কারও নাম না থাকায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন খড়দহের বন্দিপুর গ্রাম পঞ্চায়তের ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা আকবর আলি নামে এক প্রৌঢ়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নিরস্ত করেন তাঁকে। তৃণমূল সূত্রের খবর, এসআইআর আবর্তে এখনও পর্যন্ত রাজ্যে আত্মঘাতী হয়েছেন মোট ১৭ জন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দু’জন।


```