Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মাঝরাতে বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি! কুলপিতে বোমা-তরজা, থমথমে এলাকা

ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কীভাবে এবং কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

মাঝরাতে বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি! কুলপিতে বোমা-তরজা, থমথমে এলাকা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 January 2026 10:15

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলপি। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি (Trinamool leader's car was midnight explosion in Kulpi)। ভেঙে পড়ল অ্যাসবেস্টসের ছাউনিও। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে।

 শনিবার সকালেও এলাকা থমথমে। ভোটের আগে এই বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা—তৃণমূলের অভিযোগ, বিরোধীদের বোমাবাজি। পাল্টা আইএসএফের দাবি, তৃণমূল নেতাই বোমা মজুত করেছিলেন, সেখান থেকেই বিপত্তি। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছামনাবুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি একটি অ্যাসবেস্টসের শেডের নিচে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়, ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়।

শনিবার সকালে কুতুবউদ্দিন বলেন, “রাত প্রায় ১টা নাগাদ বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। লোকজন ছুটে এসে জানায়, আমার দোকান আর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসে দেখি সব তছনছ। এখানে বোমা লাগানো হয়েছিল। এর আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। তখন প্রমাণও মিলেছিল, অভিযুক্তরা দোষ স্বীকার করেছিল।”

কারা এই বিস্ফোরণের পিছনে? প্রশ্নের উত্তরে কুতুবউদ্দিনের অভিযোগ, “আইএসএফ ও কংগ্রেসের লোকজনই এর সঙ্গে জড়িত। আমরা চাই, পুলিশ তদন্ত করে দোষীদের ধরুক।” স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ। তাদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করছিল তৃণমূল। সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটেছে। এখন দায় চাপাতে বিরোধীদের নাম জড়ানো হচ্ছে।

এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কীভাবে এবং কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই কোনও মন্তব্য করতে চাননি পুলিশ আধিকারিকরা। ভোটের মুখে এই বিস্ফোরণ ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।


```