Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল মহিষাহল

মহিষাদলে সমবায় সমিতির অনুষ্ঠানে বিধায়কের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ।

বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল মহিষাহল

শেষ আপডেট: 20 November 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো, মহিষাদল: বিধায়ক মঞ্চে থাকাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষ। মঞ্চে থেকেই কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকেন সমবায় সমিতির কর্মী থেকে আধিকারিকরা। সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় মহিষাদলে এক সমবায় সমিতির অনুষ্ঠানে। 


সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার রাধাকৃষ্ণ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ছিল। সেখানেই অনুষ্ঠান শুরু থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অনুষ্ঠান মঞ্চে সেসময় উপস্থিত ছিলেন বিধায়ক তিলক চক্রবর্তী। বিধায়ক উপস্থিত থাকাকালীনই মঞ্চে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকে। সংঘর্ষের জেরে আহত হন উভয় পক্ষের একাধিক সদস্য। 

ঠিক কী থেকে ঘটনার সূত্রপাত হয়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট সমবায় সমিতির অনুষ্ঠানে তৃণমূলের বিধায়কক সহ শাসক দলের একাধিক নেতৃত্বকে ডাকা হলেও এলাকার বিজেপির প্রধানকে কেন ডাকা হয়নি, এই নিয়ে এদিন প্রতিবাদে মুখর হয় বিজেপি কর্মীরা। অনুষ্ঠান মঞ্চের সামনেই তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি পরিকল্পিতভাবে হট্টগোল শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল বিধায়ক। 

এরপরই বিধায়ক তিলক চক্রবর্তীর অনুগামীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে পাল্টা একে অপরের উপর হামলা শুরু হয়ে যায়। অনুষ্ঠান মঞ্চের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড নজরে আসে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে থাকেন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটির প্রতিবাদে হলদিয়া ও কেশবপুর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। ঘটনাটিতে ইটামগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস আহত হয়েছেন।


```