Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল, ভরসা প্রয়াত বিধায়ককন্যাতে

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকেই বেছে নিল মমতার দল। 

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল, ভরসা প্রয়াত বিধায়ককন্যাতে

কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা

শেষ আপডেট: 27 May 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের (Nasiruddin Ahmed) কন্যা আলিফা আহমেদকেই (Alifa Ahmed) বেছে নিল মমতার দল। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র (Kaliganj Assembly by Election) থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন।

রবিবারই উপ নির্বাচনের (By Election) দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। যেখানে বলা হয়েছে, আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র, গুজরাতের বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও।

আসন্ন উপনির্বাচনে নিরাপত্তা থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতি, জেলা নির্বাচনী আধিকারিক, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, বুথ লেভেল অফিসার এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের কী কী নিয়ম মেনে চলতে হবে তা জানিয়ে সোমবার আরও একটি নির্দেশিকা দিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের নির্বাচনী বুথ করা যাবে না। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বা তার বাইরে ১০০ মিটারের মধ্যে কোনওরকম সরকারি বা ব্যক্তিগত কাজ কিংবা ভোটের জন্য প্রচার করতে পারবেন না!। ভোটদানের জন্য কোনও ভোটারকে প্রভাবিত করা যাবে না। কোনও জুলুম নয়। নিয়ম ভাঙলে আর্থিক জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে।

আর এবার দিনক্ষণ ঘোষণা হতেই প্রয়াত বিধায়ককন্যার উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। প্রার্থী করা হল আলিফা আহমেদকে।


```