Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

By Election 2025: উপ নির্বাচনের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের, নিয়ম না মানলেই শাস্তি

আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র,  গুজরাতের বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। 

By Election 2025: উপ নির্বাচনের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের, নিয়ম না মানলেই শাস্তি

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 May 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই উপ নির্বাচনের (By Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার উপ নির্বাচন ঘিরে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

আগামী ১৯ জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র,  গুজরাতের বিসবদর, কাঁদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকদের উদ্দেশেই মূলত এই নির্দেশিকা। 

আসন্ন উপনির্বাচনে নিরাপত্তা থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতি, জেলা নির্বাচনী আধিকারিক, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, বুথ লেভেল অফিসার এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের কী কী নিয়ম মেনে চলতে হবে তাই বলা হয়েছে নির্দেশিকায়।

কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের নির্বাচনী বুথ করা যাবে না। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বা তার বাইরে ১০০ মিটারের মধ্যে কোনওরকম সরকারি বা ব্যক্তিগত কাজ কিংবা ভোটের জন্য প্রচার করতে পারবেন না!। ভোটদানের জন্য কোনও ভোটারকে প্রভাবিত করা যাবে না। কোনও জুলুম নয়। নিয়ম ভাঙলে আর্থিক জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই উপনির্বাচন প্রয়োজন। 


```