Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চামোলিতে অলকানন্দার পাড়ে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৫, বাড়তে পারে মৃতের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: অলকানন্দার তীরে (Alakananda river) ভয়ঙ্কর ট্রান্সফর্মার বিস্ফোরণ (Transformer explodes)! ঘটনায় কমবেশি ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার সকালে উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli) অলকানন্দা নদীর তীরে নমামি গঙ্গে প্রকল্প স

চামোলিতে অলকানন্দার পাড়ে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৫, বাড়তে পারে মৃতের সংখ্যা

শেষ আপডেট: 19 July 2023 09:33

দ্য ওয়াল ব্যুরো: অলকানন্দার তীরে (Alakananda river) ভয়ঙ্কর ট্রান্সফর্মার বিস্ফোরণ (Transformer explodes)! ঘটনায় কমবেশি ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার সকালে উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli) অলকানন্দা নদীর তীরে নমামি গঙ্গে প্রকল্প সাইটে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে বহু মানুষ ওই সাইটের ভিতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

https://twitter.com/POINTNEMkamal/status/1681577574802288641?s=20

ঘটনা প্রসঙ্গে চামোলির এসপি পরমেন্দ্র ডোভাল সংবাদমাধ্যমে জানান, ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং পাঁচজন হোমগার্ড রয়েছেন। এছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://twitter.com/Manisha9781/status/1681569706136969217?s=20

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে অলকানন্দা নদীর উপর একটি সেতুর রেলিং বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। সেই সেতুতেই ছিলেন অনেকে। বিদ্যুৎবাহী রেলিংয়ে ছোঁয়া লাগতেই তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই ভয়াবহ দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে।’’ এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। অনেকেই মারা গিয়েছেন বলে খবর আসছে। আবার বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এইমসে পাঠানো হচ্ছে।’’

ভাসছে গুজরাতও! আধবেলার বৃষ্টিতেই বানভাসি ৪ জেলা, জলের তলায় দোকান, গাড়ি, বাড়ি


```