Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন পরিষেবা অবরুদ্ধ, হাওড়া স্টেশনে আটকে হাজার-হাজার নিত্যযাত্রী

হাওড়া স্টেশনে কার্যত আটকে পড়েছেন বহু মানুষ। তাদের ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা, তা নিয়েই ধন্দ।

সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন পরিষেবা অবরুদ্ধ, হাওড়া স্টেশনে আটকে হাজার-হাজার নিত্যযাত্রী

ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: সাঁতরাগাছি স্টেশনে (Santragachi Station) সিগন্যাল বিভ্রাটের জেরে (Signal Problem) চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল সাধারণ ট্রেন যাত্রীদের (Train Passengers)। একাধিক ট্রেন দেরিতে চলছে এবং বহু দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশনে কার্যত আটকে পড়েছেন বহু মানুষ। তাদের ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা, তা নিয়েই ধন্দ।

মঙ্গলবার সকাল থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম (Rail Yard Signal System) কাজ করছে না। তার জেরে হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন ছাড়েনি। পরে দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে অনেক লোকাল ট্রেন দেরিতে ছাড়ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সার্বিক পরিস্থিতির জন্য ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা।

হাওড়া স্টেশনে কয়েক হাজার যাত্রীর ভিড় জমেছে। কেউ সোমবার রাত থেকে বসে রয়েছেন ট্রেনের জন্য। কিন্তু এখনও পর্যন্ত ট্রেন পাননি। হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে এই কারণে সময় লাগছে দেড় ঘণ্টারও বেশি। আর বিষয়টি নিয়ে দক্ষিণ-পূর্ব রেল স্পষ্টত কিছুই জানাচ্ছে না বলে অভিযোগ করছেন যাত্রীরা। তাঁদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়া- মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, চেন্নাই মেল, হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু ও হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেসও দেরিতে ছাড়ছে। অন্যদিকে বাতিল হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস। 

সাঁতরাগাছি স্টেশনে মূলত ইয়ার্ড রিমডেলিং, প্ল্যাটফর্ম বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ লাইন কাটার কাজ চলছে। এই কাজ পুরোপুরি সম্পন্ন হলে মেল এবং এক্সপ্রেস ট্রেনের গতি ও নির্ধারিত সময়ে পৌঁছনোর ক্ষমতা আরও বেশি বাড়বে। গত রবিবার কাজ হলেও এই সিস্টেমে সিগন্যাল সিস্টেম সোমবার সকাল থেকেই খারাপ হয়ে যায়। তার জন্যই এই সমস্যা এবং ভোগান্তি। 


```