Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বছরের শেষ রাত থেকেই যান নিয়ন্ত্রণ শহরে, কোথায় কোথায় পার্কিংয়ে কড়াকড়ি

শুধু ভিড় সামাল দেওয়া নয়, নতুন বছরের রাতে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণে ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ ও একমুখী ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

বছরের শেষ রাত থেকেই যান নিয়ন্ত্রণ শহরে, কোথায় কোথায় পার্কিংয়ে কড়াকড়ি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 December 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যাচ্ছে ক্যালেন্ডার (New Year Calender)। ইংরেজি নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে উৎসবের আমেজে ভাসছে গোটা বাংলা (West Bengal)। কলকাতা থেকে দিঘা, দার্জিলিং - সব জায়গায় বর্ষবরণের উন্মাদনা চোখে পড়ার মতো। তবে উৎসবের আনন্দে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ছায়া না ফেলে, সে কারণে আগেভাগেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন (Kolkata Police)।

শুধু ভিড় সামাল দেওয়া নয়, নতুন বছরের রাতে শহরের যান চলাচল (Traffic Control) নিয়ন্ত্রণ করাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণে ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ ও একমুখী ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর রাত থেকে রাত ৩টে পর্যন্ত পার্ক স্ট্রিটে পশ্চিম থেকে পূর্বমুখী একমুখী যান চলাচল চলবে। জওহরলাল নেহরু রোড ও এজেসি বোস রোডের মাঝে শেক্সপিয়র সরণি দিয়ে পূর্ব থেকে পশ্চিমমুখী যান চলবে। এ ছাড়া হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটেও নির্দিষ্ট সময়ে একমুখী নিয়ম কার্যকর থাকবে।

রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে পার্ক স্ট্রিট-রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে ঢোকার সময় ডানদিকে মোড় নেওয়ার অনুমতি মিলবে না।

নতুন বছরের রাতে ভারী যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ১ জানুয়ারি ভোর সাড়ে ৪টে পর্যন্ত এবং ফের ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে। চৌরঙ্গি, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড, রেড রোড, মেয়ো রোড, শেক্সপিয়র সরণি, কুইনসওয়ে, এসপ্ল্যানেড সহ একাধিক এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পার্ক স্ট্রিট এলাকায় আসা গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থাও জানানো হয়েছে। রাসেল স্ট্রিটের পূর্ব ও পশ্চিম দিক, ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম অংশ, উড স্ট্রিট ও রফি আহমেদ কিদওয়াই রোডের কিছু অংশে গাড়ি রাখা যাবে। তবে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট-সহ একাধিক রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বর্ষবরণের ভিড়ের প্রভাব পড়েছে গণপরিবহণেও। সকাল থেকেই বাস, ট্রাম, লোকাল ট্রেন এবং ফেরি পরিষেবায় উপচে পড়া ভিড় দেখা গেছে। কলকাতা মেট্রোতেও ধাক্কাধাক্কির ছবি সামনে এসেছে।

শহরের দর্শনীয় স্থানগুলিতেও ছিল মানুষের ঢল। আলিপুর চিড়িয়াখানা, মিউজিয়াম, পার্ক স্ট্রিট, ইকো পার্ক, নিক্কো পার্ক, সায়েন্স সিটি—প্রায় সর্বত্রই তিল ধারণের জায়গা ছিল না।

শুধু কলকাতা নয়, বছরের শেষ আর শুরুর চিরকালীন পর্যটন গন্তব্য দিঘাতেও জনসমুদ্রের চিত্র। বড়দিন থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছিল বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। ৩১ ডিসেম্বর সেই ভিড় পৌঁছেছে চরমে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা - সমুদ্রের পাড়জুড়ে শুধু মানুষের কালো মাথা।

নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যজুড়ে উৎসবের আবহ, তার মাঝেই প্রশাসনের লক্ষ্য - উৎসব উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন রাখা।


```