পোপের জন্য 'পোপমোবাইল', পরিবেশ বান্ধব গাড়ি উপহার দিল টয়োটা মিরাই
দ্য ওয়াল ব্যুরো: পোপ ফ্রান্সিসকে আকর্ষণীয় উপহার দিল টয়োটা মিরাই।
হাইড্রজেন চালিত বিশেষ পরিবেশ বান্ধব গাড়ি তৈরির কথা আগেই ঘোষণা করেছিল টয়োটা মিরাই। তাদের তৈরি দুটি বিশেষ হাইড্রজেন-পাওয়ার্ড গাড়ির একটি উপহার দেওয়া হল পোপ ফ্রান্সিসকে। খুবই য
শেষ আপডেট: 16 October 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: পোপ ফ্রান্সিসকে আকর্ষণীয় উপহার দিল টয়োটা মিরাই।
হাইড্রজেন চালিত বিশেষ পরিবেশ বান্ধব গাড়ি তৈরির কথা আগেই ঘোষণা করেছিল টয়োটা মিরাই। তাদের তৈরি দুটি বিশেষ হাইড্রজেন-পাওয়ার্ড গাড়ির একটি উপহার দেওয়া হল পোপ ফ্রান্সিসকে। খুবই যত্ন সহকারে টয়োটা মিরাই পোপের জন্যে হাইড্রোজেন চালিত এই গাড়ি তৈরি করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পোপের এই গাড়ির প্রয়োজনীয়তা রয়েছে। সম্প্রতি জাপানের ক্যাথলিক বিশপদের যে সম্মেলন হয়েছিল সেখানেই পোপ ফ্রান্সিসকে এই গাড়িটি উপহার দেয় মিরাই। পোপের জন্যে এই গাড়ি তৈরির সমস্ত খরচ বহন করেছে জাপানের ক্যাথোলিক বিশপ কনফারেন্স।

পোপমোবাইলের দৈর্ঘ্য ৫১০০ মিমি এবং উচ্চতা ২৭০০মিমি। এই গাড়ির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, পোপ খুবই স্বচ্ছন্দে এই গাড়ির ভিতর দাঁড়িয়ে দেখা করতে পারবেন সাধারণ মানুষদের সঙ্গে।

মিরাই হাইড্রোজেন চালিত গাড়ি প্রথম বাজারে আনেন ২০১৪ সালে। এই গাড়ি পরিবেশ দূষণ রোধ করে। বলাই বাহুল্য, যে এই পোপমোবাইলকে পরিবেশ বান্ধব গাড়িও বলা যায়। প্রায় ৫০০কিলোমিটার চলার পর তবেই এই গাড়ি জল ছাড়তে শুরু করে।

টয়োটা মিরাই ফুয়েল-সেল স্পোর্টস সেডান নিয়েও গ্রাহকদের কৌতুহল রয়েছে। ২০২১ সালেই এই গাড়ির নতুন মডেল আনবে টয়োটা মিরাই। তাঁদের তৈরি স্পোর্টস গাড়িগুলো ক্রেতাদের মন যথেষ্ট আকর্ষণ করেছে। বেশি পরিমাণে বাতাস যাতে বাইরে থেকে গাড়ির ভেতরে ঢুকতে পারে, সেই কথা মাথায় রেখেই গাড়ির ডিজাইন করে টয়োটা। ঠিকমতো হাওয়া চলাচলের জন্যে গাড়িতে জানলার গ্রিলের যে ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে।