Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন, এপ্রিলের পর জুলাই, যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন

কীভাবে এমন দুর্ঘটনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

দার্জিলিংয়ে লাইনচ্যুত টয়ট্রেন, এপ্রিলের পর জুলাই, যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন

টয়ট্রেনটিকে লাইনে তুলে দেওয়ার কাজ চলছে

শেষ আপডেট: 2 July 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: ফের লাইনচ্যুত টয়ট্রেন। বুধবার সকালে সুকনা স্টেশন থেকে প্রায় দু’কিলোমিটার দূরে এই ঘটনা হয়। টয়ট্রেনটি তখন এনজেপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার দিকে যাচ্ছিল। পাহাড়ি রংটংয়ের মোড় ঘুরতে গিয়েই একটি কামরার চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনটিতে সেসময় ছিলেন মোট ৩৫ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও ছিলেন বলে জানা গিয়েছে। ট্রেন থেমে যেতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। শিলিগুড়ি জংশন থেকে রিলিভার রেসকিউ টিম এসে কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত কামরাটিকে লাইনে তুলে দেন। দুর্ঘটনাস্থল কাছেই থাকায় দ্রুত উদ্ধার কাজ সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিএইচআর (Darjeeling Himalayan Railway) কর্তৃপক্ষ।

তবে কীভাবে এমন দুর্ঘটনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর রিশভ চৌধুরি জানিয়েছেন, সুকনা ও রংটং স্টেশনের মাঝে একটি ছোট দুর্ঘটনা ঘটেছে। দ্রুত ট্রেনটিকে লাইনে ফেরানো হয়েছে। পরিষেবা স্বাভাবিক রয়েছে বর্তমানে। কীভাবে চাকা লাইনের বাইরে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ এপ্রিলও লাইনচ্যুত হয়েছিল টয়ট্রেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে শুকনা স্টেশনের পরে পাহাড়ি রাস্তায় উল্টে গিয়েছিল একটি ইঞ্জিন। সেবারও ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। তবে, কয়েক মাসের মধ্যে ফের দু'বার এমন দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। 


```