Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

টুরিস্ট ভিসায় পাঁচ বছর! ডানকুনি থেকে গ্রেফতার বাংলাদেশি, বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগ

কীভাবে সাহাদতের হদিশ পেল পুলিশ?

টুরিস্ট ভিসায় পাঁচ বছর! ডানকুনি থেকে গ্রেফতার বাংলাদেশি, বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 May 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: টুরিস্ট ভিসার (Tourist visa) মেয়াদ থাকে মাত্র ৩ মাস। অথচ সেই ভিসা নিয়ে ভারতে ঢোকার পর আর নিজের দেশে ফিরে যাননি এক বাংলাদেশি (Bangladeshi)। উল্টে পাঁচ বছর ধরে দিব্য ছিলেন এ রাজ্যের হুগলির ডানকুনিতে (Dankuni)। 

গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ডানকুনির মনোহরপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সাহাদত হোসেন। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ২০২০ সালে টুরিস্ট ভিসায় ভারতে আসেন। মেয়াদ শেষ হওয়ার পর আর ফিরে যাননি। উল্টে ভাড়া বাড়ি নিয়ে বসবাস শুরু করেছিলেন।

কীভাবে সাহাদতের হদিশ পেল পুলিশ? গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হাবড়ার স্টাফ কোয়ার্টার থেকে দু'জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত বৃত্তকুমার সাহা এবং হরিপ্রসাদ দাস সীমানা টপকে চোরা পথে ভারতে ঢুকেছিল। তাদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে পুলিশ। 

সূত্রের দাবি, বাজেয়াপ্ত নথি থেকেই ডানকুনির সাহাদতের খোঁজ মেলে। এভাবে আর কতজন অবৈধভাবে ভারতে রয়েছেন এবং কাদের সাহায্যে ধৃতরা এতদিন বহাল তবিয়তে ছিলেন তা খোঁজ করে দেখছেন তদন্তকারীরা। 


```