Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

টোটো রেজিস্ট্রেশনে ভাটা! শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল পরিবহণ দফতর

জেলা প্রশাসন, পুরসভা এবং পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ঠিক হবে কোন এলাকায় কতগুলি টোটো চলবে এবং কোন রুট দিয়ে তাদের চলাচল নির্ধারিত হবে।

টোটো রেজিস্ট্রেশনে ভাটা! শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল পরিবহণ দফতর

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 November 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে টোটো রেজিস্ট্রেশনে আশানুরূপ সাড়া না মিলতেই (TOTO registrations slow down) শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল পরিবহণ দফতর (Transport department , West Bengal)। 

৩০ নভেম্বর ছিল নথিভুক্তিকরণের শেষ দিন। কিন্তু আবেদনপত্রের সংখ্যা আশানুরূপ না বাড়ায় বুধবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হল—সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে ৩১ ডিসেম্বর। দফতর সূত্রে দাবি, একাধিক টোটো মালিক সময় বাড়ানোর আবেদন করেছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

গত ১৩ নভেম্বর থেকে রাজ্যের সব টোটোর জন্য শুরু হয়েছিল অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দেওয়ার প্রক্রিয়া। সেই অনুযায়ী প্রতিটি টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোডযুক্ত বিশেষ স্টিকার। রাজ্যজুড়ে টোটোর সঠিক সংখ্যা নিরূপণ এবং ভবিষ্যতে টোটো-চলাচল নিয়ন্ত্রণের খাতিরেই এই উদ্যোগ, জানিয়েছিল দফতর।

 তবে দেড় মাস পেরিয়ে গেলেও যে হারে আবেদন আসার কথা ছিল, বাস্তবে দেখা গেল তার অনেক কম। সূত্রের মতে, একাধিক চালক ও মালিক এখনও নথিপত্র গুছিয়ে তুলতে পারেননি। কেউ কেউ আবার নতুন এই ব্যবস্থার খুঁটিনাটি ঠিকভাবে বুঝে উঠতে পারেননি বলেও অভিযোগ।

পরিবহণ দফতরের নিয়মে বলা হয়েছে—১,০০০ টাকা ফি জমা দিয়ে টোটো মালিক বা চালক পেতে পারেন একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর। সেই নম্বরের সঙ্গে থাকবে কিউআর কোড-সহ বিশেষ স্টিকার। রাস্তায় নামতে হলে সেটি টোটোর গায়ে লাগানো বাধ্যতামূলক। 

দফতরের দাবি, রাজ্যব্যাপী গণনার পরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। অর্থাৎ সংখ্যাবদ্ধ নথি হাতে আসার পর টোটো চলাচল নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন আনা হবে। জেলা প্রশাসন, পুরসভা এবং পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ঠিক হবে কোন এলাকায় কতগুলি টোটো চলবে এবং কোন রুট দিয়ে তাদের চলাচল নির্ধারিত হবে।

এতেই শেষ নয়। ভবিষ্যতে টোটো চালাতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে—দফতর সূত্রে এমনই ইঙ্গিত। এর ফলে টোটো পরিষেবা আরও নিয়মবদ্ধ ও নিরাপদ হবে বলেই মনে করছে প্রশাসন।


```