Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা টয়লেট পেপারের মতোই ফালতু, ক্ষোভ উগরে দিল রাশিয়া

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তথা আন্তর্জাতিক অপরাধী আদালতের চোখে পুতিন শুধু অপরাধী নন, ইউক্রেনের শিশুদের উপর নির্বিচার আক্রমণের অভিযোগও রয়েছে, তাঁর বিরুদ

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা টয়লেট পেপারের মতোই ফালতু, ক্ষোভ উগরে দিল রাশিয়া

শেষ আপডেট: 18 March 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তথা আন্তর্জাতিক অপরাধী আদালতের চোখে পুতিন শুধু অপরাধী নন, ইউক্রেনের শিশুদের উপর নির্বিচার আক্রমণের অভিযোগও রয়েছে, তাঁর বিরুদ্ধে। তবে মস্কো স্পষ্ট জানিয়েছে, এই গ্রেফতারি পরোয়ানাকে তারা পাত্তা দেয় না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Putin) বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের পরোয়ানা (Warrant) জারির সিদ্ধান্তকে বেআইনি বলেছে মস্কো। রাশিয়ার তরফে বলা হয়েছে, তারা আইসিসির সদস্য নয়। সুতরাং পুতিনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা আসলে ছেলেমানুষি। গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি এই পরোয়ানাকে 'টয়লেট পেপার' (Toilet Paper) বলেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার কাছে এই পরোয়ানাটার কোনও মূল্যই নেই। এটা একটা ফালতু জিনিস, টয়লেট পেপারের মতো। কারণ, মস্কো নেদারল্যান্ডসের হেগের এই আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না।

রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ওই আদালতের আওতায় পড়েন না। তাই তাদের জারি করা কোনও পরোয়ানার কোনও অর্থ নেই। বস্তুত, রাশিয়ার কাছে এই পরোয়ানার কোনও মূল্যই নেই।

প্রসঙ্গত, আইসিসির এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর কথায়, আইসিসির এই পদক্ষেপ শুধু ঐতিহাসিক নয়। সাহসীও বটে। গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আঘাত হেনেছিল রাশিয়া। তারপর থেকে রুশ সেনা ইউক্রেনীয় শিশুদের যেভাবে নির্বাসিত করেছে তা ভয়ঙ্কর বলে উল্লেখ করেছে আইসিসি।

অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, ‘জোম্যাটো গার্ল’ পৌলমীকে চাকরি দেওয়া যাবে না


```