Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল কর্মীর কাছে কার্বাইন! অভিযুক্তকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ

উন্নতমানের আগ্নেয়াস্ত্র কার্বাইন ও একটি গুলিসহ হরিহরপাড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। 

তৃণমূল কর্মীর কাছে কার্বাইন! অভিযুক্তকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ

শেষ আপডেট: 7 July 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: উন্নতমানের আগ্নেয়াস্ত্র কার্বাইন ও একটি গুলিসহ হরিহরপাড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় হানা দেয় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার আইসি অরূপকুমার রায়।

পুলিশ সূত্রে খবর, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল শাহজামাল শেখ ওরফে জামাল শেখ নামে ওই ব্যক্তি। আটক করে  তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তিনি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। ধৃতকে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পুলিশ তার সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

তদন্তকারীরা জানান, কোথা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি এনে কাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল শাহজামালের, তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই একাধিক সূত্র পাওয়া গেছে। তারই ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে।

এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। ওই তৃণমূল কর্মীর কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মেলায় অবাক স্থানীয় বাসিন্দারা।


```