Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সরকারের অক্ষরেখায় ধাক্কা দেওয়ার সলতে পাকাচ্ছে তৃণমূলের ৪২, অ্যাক্সিস নিয়ে ঝড় উঠবে সংসদে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় ৪২-এ ৪২ চাই। অর্থাৎ ৪২টি লোকসভা আসনের ৪২টিতেই জিততে হবে তৃণমূলকে। তা হয়নি ঠিকই। তবে এবার লোকসভায় ২৯টি আসনে জিতেছে জোড়াফুল।

সরকারের অক্ষরেখায় ধাক্কা দেওয়ার সলতে পাকাচ্ছে তৃণমূলের ৪২, অ্যাক্সিস নিয়ে ঝড় উঠবে সংসদে

ডেরেক ও'ব্রায়েন

শেষ আপডেট: 22 June 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: গত দশ বছর ধরে সংসদের অক্ষরেখায় কোনও ভারসাম্য ছিল না। বিজেপির সংখ্যার তাকতের জন্য তা বেশ কাত হয়েছিল শাসক বেঞ্চের দিকে। যার দাপটে কুছ পরোয়া নয় ভাব নিয়েই সংসদ চালিয়েছেন মোদী-শাহ জুটি। এবার তৈরি হয়েছে জোট নির্ভর সরকার। সংসদে শাসক-বিরোধী ভারসাম্য ফিরেছে এক দশক পর। প্রথম দিন থেকে তাই এনডিএ সরকারকে তুমুল চাপে ফেলার ঘুঁটি সাজাতে শুরু করে দিল তৃণমূল। 

এখানে একটা বিষয় প্রাসঙ্গিক। তা হল, সংসদে তৃণমূলের সাংসদ সংখ্যা এখন ৪২। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় ৪২-এ ৪২ চাই। অর্থাৎ ৪২টি লোকসভা আসনের ৪২টিতেই জিততে হবে তৃণমূলকে। তা হয়নি ঠিকই। তবে এবার লোকসভায় ২৯টি আসনে জিতেছে জোড়াফুল। আর রাজ্যসভায় তাঁদের ১৩ জন সাংসদ রয়েছেন। দুই কক্ষ মিলিয়ে তাঁদের সাংসদ সংখ্যা এখন ৪২। 

সূত্রের দাবি, তৃণমূল প্রথম আঘাত হানতে চলেছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের ফলাফল নিয়ে। এ ব্যাপারে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব আনতে পারে তারা। তাদের বক্তব্য, শেষ দফার ভোটের পর অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষা প্রকাশ করে তোলপাড় ফেলে দিয়েছিল। বলেছিল, এনডিএ চারশ ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু ফল হয় উল্টো। কিন্তু সেই সমীক্ষার কারণে শেয়ার বাজারে যে উচ্ছ্বাস দেখা যায়, তাতে মোটা টাকা লুটে নিয়েছে অনেকেই। 

তৃণমূলের নেতারা বলছেন, গত কয়েক বছরে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার হিসাবনিকেশ বলছে বছরে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি থেকে তাদের ক্যাশ ফ্লো বা নগদের আমদানি মোটামুটি ভাবে ৩ থেকে ৫ কোটি টাকা। ১ তারিখ ভোট শেষ হওয়ার পর তারা এক্সিট পোলের ফল প্রকাশ করেছে। এখন দেখতে হবে তারা ৩-৪ জুনের মধ্যে শেয়ার বাজারে কোনও ইনসাইডার ট্রেডিং করেছে কিনা।  

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেলের কথায়, একমাত্র সেবি তথা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলতে পারবে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া কোনও ইনসাইডার ট্রেডিং করেছিল না। তা জানা গেলেই, দুধ আর জল আলাদা হয়ে যাবে। 

এই বিষয়টি নিয়ে সরব রাহুল গান্ধীও। তাঁর অভিযোগ অন্তত ৩০ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে শেয়ার বাজারে। এ ব্যাপারে তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি তথা জেপিসি গঠনের দাবি জানিয়েছেন রাহুল। এখন প্রশ্ন হল, তৃণমূলও কি সেই দাবি তুলবে। অতীতে দেখা গিয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর কংগ্রেস তা নিয়ে জেপিসি তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু তৃণমূল তাতে সায় দেয়নি। তারা আন্দোলন করেছিল সংসদের বাইরে। 

জেপিসি-র দাবি নিয়ে তৃণমূল এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। আবার তাৎপর্যপূর্ণ হল, নাও করেনি। তবে যেটা নিয়ে কোনও সংশয় নেই তা হল, এবার সংসদের প্রথম দিন থেকেই ঝড় উঠবে সংসদের দুই কক্ষে। এনডিএ সরকারকে মসৃণভাবে সরকার চালাতে দেবেন না বিরোধীরা।


```