Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই’, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু-সিবিআই

শাসকদলের প্রশ্ন, “শুভেন্দু কিছু বললেই তো দেখা যায় সিবিআই তাঁর বাড়িতে রেড করে। তা হলে আজ যখন সিবিআই এসে এক বয়স্ক মহিলাকে গ্রেফতার করল, তখন তিনি নীরব কেন?”

‘অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই’, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু-সিবিআই

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 January 2026 19:30

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় (Nandigram gang rape case) অভিযুক্তদের আড়াল করতে সিবিআইকে (CBI) ব্যবহার করা হচ্ছে! এই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

এদিন রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তমলুক সংগঠনিক সভাপতি সুজিত রায়ের দাবি, অপরাধীদের ধরার বদলে মামলার সাক্ষীদেরই গ্রেফতার করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা।

তৃণমূলের বক্তব্য, ২০০৫ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়। তার পরদিন গোকুলনগরে মা ও দুই মেয়েকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার এক বয়স্ক সাক্ষীকে দিল্লি থেকে এসে সিবিআই গ্রেফতার করেছে বলে অভিযোগ শাসকদলের। তাঁদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে যিনি সাক্ষ্য দিতে পারছিলেন না, সেই নিরপরাধ মানুষকেই টার্গেট করা হয়েছে।

গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ও জমি আন্দোলনের মুখ হিসেবে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেও, সেই মামলাতেই আজ অপরাধীদের বাঁচাতে সাক্ষীদের গ্রেফতার করা হচ্ছে। 

তাঁদের আরও অভিযোগ, এই মামলার অভিযুক্ত কালীপদ গাড়ুদাস, রাজু গাড়ুদাস, অনুকুল শিটেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের গ্রেফতার করা হচ্ছে না, কারণ তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত। উল্টো দিকে, অসুস্থ এক বয়স্ক সাক্ষীকেই গ্রেফতার করা হল। তৃণমূলের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে শুভেন্দুর হাত রয়েছে।

সুজিত রায়ের প্রশ্ন, “শুভেন্দু কিছু বললেই তো দেখা যায় সিবিআই তাঁর বাড়িতে রেড করে। তা হলে আজ যখন সিবিআই এসে এক বয়স্ক মহিলাকে গ্রেফতার করল, তখন তিনি নীরব কেন?”

এখানেই থামেনি তৃণমূল। তাদের অভিযোগ, নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় অপরাধীদের বাঁচাতে বিজেপি সিবিআইকে দিয়ে বেছে বেছে সাক্ষীদেরই গ্রেফতার করাচ্ছে, নানাভাবে হয়রানি চালানো হচ্ছে।

এ বিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে তা আপডেট করা হবে।


```