Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালের

কসবা ল কলেজে গণ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দিল্লি থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছে বিজেপি।

'কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালের

কুণাল ঘোষ।

শেষ আপডেট: 8 July 2025 21:26

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দিল্লি থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছে বিজেপি। কসবাকাণ্ডে বাংলায় প্রতিনিধি দল পাঠিয়েছিল পদ্মশিবির। ওই শিবিরের তরফে এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়েছে,  নির্যাতিতার এফআইআরের (FIR) বয়ান ‘ইচ্ছাকৃতভাবে বদলে দিয়েছে পুলিশ’। পাল্টা সাংবাদিক বৈঠক থেকে যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

এদিন দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কসবাকাণ্ডে বিজেপি নির্লজ্জ মিথ্যাচার করেছে। কারণ, কসবাকাণ্ডে পুলিশ অভিযোগ পাওয়ার পর  সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করেছে. যা যা তদন্ত করার কলকাতা পুলিশ করছে। আরজি করেও প্রধান অভিযুক্তকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। তারপরও বিজেপি মিথ্যে কুৎসা করছে।"

এ প্রসঙ্গে বহরমপুরে ধর্ষণে অভিযুক্ত বিজেপি ঘনিষ্ঠ কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির 'নিরপেক্ষতা' নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। তৃণমূলের মুখপাত্রের কথায়, "কীসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে ওই মহিলা ভয়ঙ্কর অভিযোগ আনেন তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট খুঁজতে গেল না কেন?"

হাথরাস, উন্নাওয়ের প্রসঙ্গে টেনে কুণাল আরও বলেন, "উত্তরপ্রদেশে কয়েকদিন আগে পুলিশ রেপ করেছে এক ছাত্রীকে, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সকে গলা কেটে খুন করা হয়েছে। পুণেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে রেপ করেছে। পর পর সারা ভারতে আপনাদের রাজ্যে যেগুলো ঘটছে, বাংলার প্রতি কুৎসা না করে সেদিকে তাকান।"

এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান সত্যপাল সিং বলেন, "এই প্রথম দেখলাম, এফআইআরে নির্যাতিতার তরফে অভিযুক্তদের যে নাম লেখা হয়েছিল, তা কেটে দিয়ে শুধু 'এম. জে.' লেখা হয়েছে। পুলিশ নিজের মতো করে অভিযোগপত্র বদলে দিয়েছে। যেখানে অভিযোগই পালটে দেওয়া হয়, সেখানে ন্যায়বিচার কীভাবে আশা করা যায়?"

যার জবাবে কুণাল বলেন, "এই রাজনৈতিক মিথ্যাচারী পর্যটকদের কুৎসা বাংলা বরদাস্ত করবে না। গণতান্ত্রিক উপায়েই যথাযথভাবে এর জবাব দেওয়া হবে।"


```