Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পদের পর এবার তারকা প্রচারের তালিকা থেকেও কুণালকে বাদ দিল তৃণমূল

ভোটের বাজারে প্রকাশ্য মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পাশাপাশি ছাপ্পা ভোট নিয়ে সরব হওয়ার জেরে বুধবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছিলেন কুণাল ঘোষ। এবার লোকসভা ভোটে দলের তারকা প্রচার তালিকা থেকেও কুণালকে বাদ দিল তৃণমূল।

পদের পর এবার তারকা প্রচারের তালিকা থেকেও কুণালকে বাদ দিল তৃণমূল

কুণাল ঘোষ।

শেষ আপডেট: 2 May 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাজারে প্রকাশ্য মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পাশাপাশি ছাপ্পা ভোট নিয়ে সরব হওয়ার জেরে বুধবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়েছিলেন কুণাল ঘোষ। এবার লোকসভা ভোটে দলের তারকা প্রচার তালিকা থেকেও কুণালকে বাদ দিল তৃণমূল।

বৃহস্পতিবার দুপুরে কমিশনে নতুন করে দলের তারকা প্রচারের তালিকা পাঠিয়েছে তৃণমূল। সেখানে ৪০ জনের নামের যে তালিকা পাঠানো হয়েছে তাতে নাম নেই কুণাল ঘোষের।

বস্তুত, দলের পদ খোওয়ানোর পরও বুধবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে একের পর এক উদাহরণ টেনে কুণাল বোঝাতে চেয়েছিলেন যে তিনি তৃণমূলের অনেক নেতার চেয়ে বেশি দরদ দিয়ে দলটা করেন। এও বলেছিলেন, "চেষ্টা করব শেষ দিন পর্যন্ত তৃণমূলের সৈনিক হিসেবে থেকে যাওয়ার।"

অনেকেই ভেবেছিলেন, অভিমান করে কুণাল হয়তো চুপ করে যাবেন। তবে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর কুণাল ফের বোমা ফাটান। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে কেন মোদীর বিরুদ্ধে মুখ খোলেন না, অতীতে তৃণমূলে থাকাকালীন একাধিকবার এই প্রশ্ন তুলেছেন অধুনা বিজেপিতে যাওয়া তাপস রায়।

এদিন তাপস রায়ের সেই প্রশ্নের সঙ্গেই শুভেন্দু অধিকারীকে জুড়ে দিয়ে ফের সুদীপকে নিশানা করেন কুণাল। বলেন, "শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন, তা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এটা মানতেই হবে, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু পরিশ্রম করছেন। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। তাঁর দলের জন্য যে কাজটা করার দরকার সেটা করছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের নেতা হলেও তাঁকে একবারও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে শোনা যাচ্ছে না কেন? এই যে অমিত শাহ, জেপি নাড্ডারা বাংলায় এসে এত কথা বলে যাচ্ছেন, কেন তার পাল্টা বলছেন না সুদীপ!"

প্রসঙ্গত, কুণালকে পদ থেকে সরানোর দলীয় বিবৃতিতে সই ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের৷ ডেরেককে  ‘কুইজ় মাস্টার’ বলেও বুধবার কটাক্ষ করেছিলেন কুণাল৷

সূত্রের খবর, এসব কারণেই এবার দলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়তে হল কুণালকে। যদিও দলের একটি সূত্রের দাবি, উনি যেহেতু এখন রাজ্য সম্পাদকের পদে নেই তাই তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়েছেন। তবে এ ব্যাপারে কুণালের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```