Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তির দাবি তৃণমূলের, শশীর কথায়, 'ভয়ঙ্কর ঘটনা'

ইতিমধ্যে ওই জওয়ানকে পুলিশ আটক করলেও তাঁর বিরুদ্ধে পুলিশ পর্যবেক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। 

শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তির দাবি তৃণমূলের, শশীর কথায়, 'ভয়ঙ্কর ঘটনা'

শশী পাঁজা

শেষ আপডেট: 19 May 2024 21:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটের ডিউটিতে আসা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক যুবতীকে শ্লীলতাহানি করার বিস্ফোরক অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া লোকসভার কেন্দ্রের এই ঘটনা নিয়ে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ওই জওয়ানকে পুলিশ আটক করলেও তাঁর বিরুদ্ধে পুলিশ পর্যবেক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। 

রবিবার এই ঘটনার ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলেছেন। তাঁর কথায়, সোমবার পঞ্চম দফার ভোট রয়েছে গোটা দেশে এবং অবশ্যই বাংলায়। তার আগে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠা এক ভয়ঙ্কর ঘটনা। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েই পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানিয়েছে তৃণমূল। 

অভিযোগ, রবিবার সকালে যোগিন্দর পাল নামে ওই জওয়ান এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। আতঙ্কে ওই যুবতী চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসেন। তখনই হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন তাঁরা। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির নেতাদের আক্রমণ করে শশী বলেন, ''ঘটনাটি সেই সময়ে ঘটছে যখন বিজেপির নেতারা ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করছেন। সন্দেশখালির মহিলাদের ধর্ষণের দাম বেঁধে দিচ্ছে বিজেপি।'' গোটা ব্যাপারটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব থেকে সমর্থন করছেন বলেই দাবি তৃণমূলের। 

অভিযোগকারিণী নিজেও লিখিতভাবে তাঁর অভিযোগ জানিয়েছেন উলুবেড়িয়া থানায়। পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল ছটা নাগাদ অভিযোগকারিনী হাঁটতে বেরন। সেই সময় ওই এলাকায় বিএসএফের দুই জওয়ান যুবতীকে অশ্লীল ইঙ্গিত ও কুপ্রস্তাব দেন। ঘটনার প্রতিবাদ করলে এক জওয়ান জোর করে জড়িয়ে তাঁকে চুমু খেতে যান বলে অভিযোগ। যদিও অভিযুক্ত বিএসএফ জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। অন্য আরেক জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

রাজ্যের মন্ত্রীর দাবি, বিজেপি বুঝে গেছে বাংলায় নারী ভোটারদের ক্ষমতা কী। তাই কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে এমন ঘৃণ্য কাজ করিয়ে তাঁরা মহিলাদের ভয় দেখাতে চাইছে। বিজেপি মনে করছে, এমন করলে ভোটের দিন মহিলারা ভয়ে রাস্তায় বেরোবে না, মহিলা ভোটার সংখ্যা কমে যাবে। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মহিলারা ভয় পান না। তাঁরা প্রতিবাদ করতে জানেন, প্রতিবাদ করবেনও।


```