Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'ওদের অনেক কথা জানার ছিল, আমার অনেক কথা বলার ছিল,' সিজিও থেকে বেরিয়ে বললেন নির্মল ঘোষ

সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমে নির্মল ঘোষ জানিয়েছেন, তাঁর কিছু নথি জমা দেওয়ার আগে সেই কারণেই তিনি এসেছেন।

'ওদের অনেক কথা জানার ছিল, আমার অনেক কথা বলার ছিল,' সিজিও থেকে বেরিয়ে বললেন নির্মল ঘোষ

নির্মল ঘোষ

শেষ আপডেট: 23 September 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন মামলার তদন্তে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে যান বিধায়ক।

সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমে নির্মল ঘোষ জানিয়েছেন, তাঁর কিছু নথি জমা দেওয়ার আগে সেই কারণেই তিনি এসেছেন। পাশাপাশি সিবিআই অফিসারদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। 

টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এদিন বিধায়ক জানালেন, 'আমার অনেক কথা বলার ছিল, সিবিআইয়েরও অনেক কথা জানার ছিল।

সেই কারণেই দু'পক্ষ অ্যাপয়েনমেন্ট করি। সেই কথাগুলো জনসমক্ষে বলার মতো নয়। তাই বলতে পারব না।' তিনি আরও জানান, এহেন নৃশংস ঘটনায় যারা দোষী তাদের ফাঁসি হোক সেটাই তিনি চান। 

সিবিআই সূত্রে খবর, ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতার দেহ সৎকারে কী ভূমিকা ছিল নির্মলের, সেই উত্তর খুঁজতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা যাচ্ছে, দেহ উদ্ধারের দিন হাসপাতাল, শ্মশানে দেখা গিয়েছিল নির্মল ঘোষকে। ওই দিন নির্মল ঘোষের সঙ্গে সন্দীপ ঘোষের কথাও হয়েছিল বলে খবর। 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের নির্যাতিতা যে এলাকার বাসিন্দা ছিলেন, সেখানকারই বিধায়ক নির্মল ঘোষ। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস।

তাঁর অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন কোনও এক প্রাক্তন কাউন্সিলর। 


```