Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যোগীকে 'ঠগি' বলে কটাক্ষ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিজ্ঞাপন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। একটি জাতীয় সংবাদপত্রের বিজ্ঞাপন ঘিরে শুরু হয় তরজা। সেখানে যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনে বাংলার 'মা' উড়ালপুলের ছবি দেওয়াকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বি

যোগীকে 'ঠগি' বলে কটাক্ষ তৃণমূলের

শেষ আপডেট: 12 September 2021 12:42

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিজ্ঞাপন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। একটি জাতীয় সংবাদপত্রের বিজ্ঞাপন ঘিরে শুরু হয় তরজা। সেখানে যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনে বাংলার 'মা' উড়ালপুলের ছবি দেওয়াকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্কে নিজেদের ভুল স্বীকার করে নেয় সংশ্লিষ্ট সংবাদপত্রটি। কিন্তু তারপরও বিতর্ক থামেনি। 'সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি বিজ্ঞাপন ছাপা যায় না।' নিজেদের ভুল সংবাপত্রের ঘাড়ে চাপানো হচ্ছে বলে কটাক্ষ তৃণমূলের। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন ডেরেক ও'ব্রায়েন ও সমীর চক্রবর্তী। সেখান থেকেই যোগী আদিত্যনাথকে 'ঠগি আদিত্যনাথ' বলেও কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। আরও পড়ুনঃ ‘‌ভরসা হারিও না, লেগে থাকো, কোনও না কোনওদিন তোমারও জয় হবে’‌, প্রচারে প্রিয়াঙ্কাকে খোঁচা ববির এদিনের সাংবাদিক সম্মেলনে ডেরেক ও'ব্রায়েন বলেন যে, "যোগী আদিত্যনাথের প্রচারে বাংলার উন্নয়নকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। যোগীর বিজ্ঞাপনে বাংলার ছবি দেখতে পাওয়াই বুঝিয়ে দিচ্ছে এ রাজ্যে উন্নতি হচ্ছে।" সেই সুরে সুর মিলিয়ে তৃণমূল নেতা সমীর চক্রবর্তী বলেন, "যোগী আদিত্যনাথ মানুষকে ঠকাচ্ছেন যা এই বিজ্ঞাপন থেকেই বোঝা যায়। তাই যোগী নয়, তিনি ঠগি আদিত্যনাথ।" এরপরেই অভিযোগ তোলেন, এই বিজ্ঞাপনের জন্য এখন সংবাদপত্রকে কাঠগড়ায় তোলা হচ্ছে। কিন্তু সরকারের অনুমতি ছাড়া কোনো সংবাদমাধ্যম কোনো সরকারি বিজ্ঞাপন ছাপাতে পারে না। তিনি আরও বলেন, "সরকার সবুজ সংকেত দিলেই বিজ্ঞাপন ছাপানো যায়। এটা সংবাদমাধ্যমের ভুল নয়, বিজেপি এখন দোষ চাপাচ্ছে।" এছাড়াও এদিনের বিজ্ঞাপন নিয়ে কটাক্ষ করতে গিয়ে ডেরেক ও'ব্রায়েন বলেন, "সরকারি খতিয়ান তুলে ধরার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের অপরাধের সংখ্যাটাও বিজ্ঞাপন দেওয়া উচিৎ ছিল।" এমনকি বাংলার উন্নয়নের সঙ্গে উত্তরপ্রদেশের উন্নয়নের তুলনা টানেন তিনি। প্রসঙ্গত, রবিবার সকালে একটি ইংরেজি দৈনন্দিন সংবাদপত্রে একটি 'ভুল' বিজ্ঞাপন ছাপা হয়। তার রেশ এসে পড়ে বাংলায়। বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের উন্নয়নের ছবিতে 'মা' উড়ালপুল ও হলুদ ট্যাক্সির ছবি থাকায় তা নিয়ে বিতর্ক শুরু হয়। তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে আদিত্যনাথ তথা বিজেপি। কিন্তু এই বিজ্ঞাপনের জন্য পরে অবশ্য 'ভুল' স্বীকার করে নেয় ওই পত্রিকা। তবুও বিতর্ক যেন অব্যহত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```