Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আরজি করের ধর্ষণ-খুন মামলায় পানিহাটির তৃণমূল বিধায়ককে তলব, সিবিআই দফতরে নির্মল ঘোষ

তলবে সাড়া দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে গেলেন বিধায়ক। 

আরজি করের ধর্ষণ-খুন মামলায় পানিহাটির তৃণমূল বিধায়ককে তলব, সিবিআই দফতরে নির্মল ঘোষ

নির্মল ঘোষ

শেষ আপডেট: 23 September 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন মামলার তদন্তে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে যান বিধায়ক। সিবিআই দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমে নির্মল ঘোষ জানিয়েছেন, তাঁর কিছু নথি জমা দেওয়ার আগে সেই কারণেই তিনি এসেছেন। পাশাপাশি সিবিআই অফিসারদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। 

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। সিবিআই সূত্রের খবর, ওই দিন হাসপাতালে গেছিলেন নির্মল ঘোষ। শুধু তাই নয়, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেও তাঁর কথা হয়েছিল। সিবিআই সূত্রে এও জানা গেছে, শুধু হাসপাতালে নয়, নির্মল ঘোষকে পরবর্তী সময়ে হাসপাতালের মর্গ এবং পরে শ্মশান চত্বরেও দেখা যায়। সেই প্রেক্ষিতেই তাঁকে তলব করে বয়ান রেকর্ড করেছে সিবিআই।  

আরজি কর হাসপাতালের নির্যাতিতা যে এলাকার বাসিন্দা ছিলেন, সেখানকারই বিধায়ক নির্মল ঘোষ। হাসপাতাল থেকে দেহ উদ্ধারের পর নির্যাতিতার বাবা-মার সঙ্গেই তিনি আরজি করে গিয়েছিলেন বলে খবর। সিবিআই তদন্তে উঠে এসেছে, নির্যাতিতার দেহ সৎকারে নির্মল ঘোষ কিছুটা তৎপরতা দেখিয়েছিলেন। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর পেতেই তাঁকে তলব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন তিনি ঘটনার দিন হাসপাতালে গেছিলেন, কে তাঁকে যেতে বলেছিল, সেই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সিবিআই।

হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন। তাঁরা এখন সিবিআই হেফাজতেই। এরই মধ্যে নির্যাতিতার এলাকার বিধায়ক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস। তাঁর অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন কোনও এক প্রাক্তন কাউন্সিলর। 

রবিবার চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ৯ অগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে তিনজন ডাক্তার ময়নাতদন্ত করেছিলেন, তাঁদেরই একজন অপূর্ব। তাঁর দাবি, ঘটনার দিন মেয়ের কাকা পরিচয়ের একজন, নট ব্লাড রিলেটেড, বলেছিলেন ওই দিনই তাড়াতাড়ি যেন ময়নাতদন্ত করা হয়। 


```