Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আর কবে?' নেপালের মতো পরিস্থিতি ভারতেও হোক, চাইছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন!

গত দু’দিন ধরে ভয়াবহ পরিস্থিতি নেপালে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নাম তরুণ প্রজন্ম। তারপর কার্যত পরিস্থিতি চলে যায় হাতের বাইরে।

'আর কবে?' নেপালের মতো পরিস্থিতি ভারতেও হোক, চাইছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন!

হুমায়ুন কবীর

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 September 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: নেপালে (Nepal) চলা গণ-অভ্যুত্থানের (Gen Z Protest) আবহ টেনে ভারতেও একই রকম পরিস্থিতি কামনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির অন্দর-বাহিরে।

হুমায়ুন কবীর লিখেছেন, “আর কবে? আর কবে? আপনারাও কি আমার মত স্বপ্ন দেখেন?” নেপালের প্রধানমন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতা পদত্যাগ ও সেনা হস্তক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি আরও লেখেন, “কবে যে আমাদের দেশের তানাশাহদের একই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে!”

এই পোস্টকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। তিনি কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তির ছুড়েছেন? বিশেষজ্ঞরা বলছেন, “তানাশাহ” শব্দবন্ধটি সরাসরি মোদী সরকারের উদ্দেশে হলেও বিরোধীরা এখন তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেও প্রশ্ন তুলছেন।

দলীয় অস্বস্তিও স্পষ্ট। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিধায়ককে সতর্ক করতে পদক্ষেপ নিতে পারে কারণ - এ ধরনের মন্তব্য বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবে। যদিও এখনও পর্যন্ত দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

গত দু’দিন ধরে ভয়াবহ পরিস্থিতি নেপালে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নাম তরুণ প্রজন্ম। তারপর কার্যত পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। পুলিশের গুলিতে অন্তত ২২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সেই ক্ষোভেই আরও তীব্র হয় আন্দোলন। সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রতিবাদ রাতের মধ্যে ভয়াবহ রূপ নেয়। প্রবল চাপের মুখে সোমবার গভীর রাতেই সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু তাতেও আন্দোলন স্তিমিত হয়নি।

ইতিমধ্যে জানা গেছে, নেপালের সেনাপ্রধানের (Nepal Army Chief) সঙ্গে মধ্যরাতে আলোচনায় বসেছিলেন বিক্ষোভকারীদের একাংশ। তাঁদের দাবিদাওয়া শোনেন সেনাপ্রধান। সেই প্রেক্ষিতে বুধবারই রাষ্ট্রপতি (President) রামচন্দ্র পৌডেলের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হতে পারে। কিন্তু তার আগে প্রতিবাদীদের কড়া বার্তা দিয়ে সেনা স্পষ্ট করেছে, কোনওরকম ভাঙচুর, লুটপাট বা হামলা হলে কঠোর পদক্ষেপ নেবে বাহিনী।

এদিকে সেনা নিয়ন্ত্রণে এসেছে কাঠমান্ডু বিমানবন্দর ও সরকারি সচিবালয়। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবার গাড়ি যেমন অ্যাম্বুল্যান্স বা শববাহী গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। 


```