Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তৃণমূল প্রার্থী লাভলির পোস্টে ‘#বাংলাদেশভোট’! ‘বাংলাদেশি ভোটাররাই ভরসা’, রগড় বিজেপির

লাভলি মৈত্রের ফেসবুক (Lovely Moitra Facebook Post) থেকে করা ওই পোস্টে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।”

তৃণমূল প্রার্থী লাভলির পোস্টে ‘#বাংলাদেশভোট’! ‘বাংলাদেশি ভোটাররাই ভরসা’, রগড় বিজেপির

লাভলি মৈত্র

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 April 2026 19:26

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মুখে সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগকে কেন্দ্র করে বিড়ম্বনায় শাসকদল। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের (Lovely Moitra) ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে ‘#বাংলাদেশভোট’ (Bangladesh Vote) শব্দটি ব্যবহার করায় আসরে নেমেছে বিজেপি (BJP)। বির্তকের মুখে তড়িঘড়ি পোস্টটি মুছে দিলেও বিরোধীদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না বিদায়ী বিধায়ক।

লাভলি মৈত্রের ফেসবুক (Lovely Moitra Facebook Post) থেকে করা ওই পোস্টে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” গোলমাল বাধে ওই লেখার ঠিক নীচেই থাকা কয়েকটি হ্যাশট্যাগ নিয়ে। সেখানেই হ্যাশট্যাগ দিয়ে জ্বলজ্বল করে লেখা ছিল ‘বাংলাদেশভোট’। বিজেপির দাবি, এটি কোনও টাইপো বা সাধারণ ভুল নয়, বরং গভীর এক প্রবণতার প্রতিফলন।

এই ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধতে ছাড়েননি বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর প্রশ্ন, “বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা— পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূলের দৃষ্টিভঙ্গি?” সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “বুঝতে পারছি না উনি বাংলাদেশে লড়ছেন কি না! নাকি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন?” এমনকি ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রসঙ্গ টেনে তাঁর টিপ্পনী, ওখান থেকে হয়তো বাংলাদেশি ভোটারদের ভরসাতেই লড়ছেন লাভলি।

বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এটা তাঁদের পরিষ্কার এজেন্ডা।”

পাল্টা যুক্তি দিতে ময়দানে নেমেছে ঘাসফুল শিবিরও। তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বিষয়টি লঘু করার চেষ্টা করে জানান, আজকাল সব প্রার্থীরই সোশ্যাল মিডিয়া দেখার জন্য আলাদা লোক থাকে। হয়তো তাঁদেরই কারও ভুলে এটি হয়েছে। তবে তিনি এ-ও বলেন, “বিজেপি একটা নন-ইস্যুকে ইস্যু তৈরি করছে। আমরা কেন সেই সুযোগ দেব?”

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ছোট একটি ভুলকেও বড় ইস্যু করে জাতীয়তাবাদ ও অনুপ্রবেশের তাস খেলতে চাইছে বিজেপি। অন্যদিকে, অস্বস্তি ঢাকতে দায় ঝেড়ে ফেলে ঘর গোছাতে মরিয়া তৃণমূল। 


```