Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'ওয়ার্নিং দিলাম, এরপর ছেড়ে কথা হবে না', দিনহাটা হাসপাতালে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূলের

আউটডোরে দেরিতে আসছেন, ঠিক মতো দেখছেন না রোগীদের। এমনই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তারকে হুঁশিয়ারি দেওয়া হয়।

'ওয়ার্নিং দিলাম, এরপর ছেড়ে কথা হবে না', দিনহাটা হাসপাতালে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূলের

দিনহাটা মহকুমা হাসপাতাল

শেষ আপডেট: 9 November 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: 'আজ ওয়ার্নিং হল, পরের দিন ছেড়ে কথা হবে না', দিনহাটায় হাসপাতালে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। আউটডোরে দেরিতে আসছেন, ঠিক মতো দেখছেন না রোগীদের। এমনই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তারকে হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ব্লক সভাপতি ও পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হাসপাতালে চড়াও তৃণমূল।

হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, 'এখানে সকাল থেকে রোগীরা বাইরে বসে আছে। সকাল দশটা বেজে গেলেও আউটডোর কাউন্টার খুলছে না। ডাক্তারদের দেখা নেই। আমরা আসার পর দেখলাম একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় সেখানে শুয়ে আছে। তাঁকে ভর্তিও নেওয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'ব্লক সভাপতিকে সঙ্গে করে সেই রোগীকে এমারজেন্সি বিভাগের এক ডাক্তারের যাঁর নাম এমডি লোধি, তাঁর কাছে নিয়ে গেলাম। উনি চেয়ারে বসে বসে মাথা নিচু করে অ্যাডমিশন করিয়ে নিলেন। একবার রোগীকে ছুঁয়েও দেখলেন না কী হয়েছে না হয়েছে জানতেও চাননি।'

স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, এই ধরনের ডাক্তারদের জন্য, পরিষেবায় গাফিলতি করার জন্য তৃণমূল কংগ্রেসের নাম খারাপ হয়।

অন্যদিকে, কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলছেন, 'ডাক্তাররা কখন আসবেন সেটা প্রশাসন দেখবে। প্রশাসনকে নিজের হাতে তুলে নেওয়া মানে অরাজকতা সৃষ্টি করা। আমরা মনে করি এই হার্মাদগিরি, ডাক্তারদের চমকানো-ধমকানো দ্রুত বন্ধ হওয়া উচিত। ওরা ভাবছে এরকম করে জনগনের কাছে ভাল সাজবে। আসলে সেটা ব্যুমেরাং হয়ে যাবে।'  


```