Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বাগদেবীর আরাধনায় অভিষেক, স্ত্রী-সন্তানদের নিয়ে পুজো সারলেন তৃণমূল সাংসদ! রইল ছবি

সারা বাংলা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বাদ নেই সেলিব্রিটি থেকে নেতা-মন্ত্রীরাও। বাদ গেলেন না ডায়মন্ড হারবারের সাংসদও।

বাগদেবীর আরাধনায় অভিষেক, স্ত্রী-সন্তানদের নিয়ে পুজো সারলেন তৃণমূল সাংসদ! রইল ছবি

বাড়ির পুজোয় অভিষেক

শেষ আপডেট: 3 February 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো:  সারা বাংলা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বাদ নেই সেলিব্রিটি থেকে নেতা-মন্ত্রীরাও। বাদ গেলেন না ডায়মন্ড হারবারের সাংসদও। নিজের বাড়িতে বাণী বন্দনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপরিবারে সরস্বতী পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সঙ্গে পুজোয় আগাগোড়া হাজির ছিলেন অভিষেক-পত্নী রুজিরাও।

অভিষেক তাঁর স্ত্রী আর দুই সন্তানের সঙ্গে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশোনে লিখেছেন, "বসন্ত পঞ্চমীর এই পবিত্র দিনে, আমি আমার পরিবার এবং সহকর্মীদের সঙ্গে মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে যোগ দিয়েছি, যিনি জ্ঞান, বুদ্ধি এবং শিল্পের চিরন্তন উৎস। তিনিই শিক্ষার মূল উৎস, যিনি অজ্ঞতা দূর করে ঐশ্বরিক শক্তিতে জ্ঞান ও সৃজনশীলতার পথ আলোকিত করেন।"

তৃণমূল সাংসদ আরও লেখেন, "তাঁর আশীর্বাদ মনকে সত্যের সন্ধানে, শিল্পীদের সৃষ্টিতে এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত করে। তাঁর আলোকিত উপস্থিতিতে জ্ঞান প্রকৃত প্রকাশ খুঁজে পায় এবং প্রতিভা তার অসীম সম্ভাবনা আবিষ্কার করে।"

অভিষেক এদিন শুভেচ্ছা জানিয়ে লেখেন, "মা সরস্বতী প্রত্যেক ছাত্র, শিল্পীকে স্বপ্ন দেখার জ্ঞান, সৃষ্টি করার সাহস এবং শ্রেষ্ঠত্ব অর্জনের অধ্যবসায় দিয়ে আশীর্বাদ করুন। তাঁর ঐশ্বরিক কৃপা আমাদের যুবসমাজকে আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করুক, যেখানে বুদ্ধি এবং শিল্প সমানভাবে বিকশিত হয়। হাত জোড় করে, আমি মা প্রজ্ঞা-দায়িনীর চরণে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।"


```