Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নির্বাচন কমিশনে ইডির বিরুদ্ধে নালিশ তৃণমূলের, ডেপুটেশনে আধারের সঙ্গে চোপড়া প্রসঙ্গও

সন্দেশখালিকাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলের চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু এর মাঝেই আধার নিষ্ক্রিয়ের ঘটনা নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচন কমিশনে ইডির বিরুদ্ধে নালিশ তৃণমূলের, ডেপুটেশনে আধারের সঙ্গে চোপড়া প্রসঙ্গও

শেষ আপডেট: 26 February 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিকাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলের চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু এর মাঝেই আধার নিষ্ক্রিয়ের ঘটনা নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বাংলার শাসক শিবির। ৫ জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিয়েছে। তবে শুধুই আধার নিয়ে অভিযোগ করেনি তৃণমূল। 

বিগত কয়েক দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে। এই সংক্রান্ত মেসেজ, নোটিস ঘিরে আমজনতার মধ্যে আতঙ্ক-বিভ্রান্তি ছড়িয়েছে। সেই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, আধার ডিঅ্যাক্টিভেশনের খবর ছড়িয়ে পড়ার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন তিনি। 

অন্যদিকে, 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই)-কেও অবগত করা হয়েছে। কিন্তু আখেরে কোনও লাভ হয়নি। সেই কারণেই তাঁরা চাইছেন নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করুক। 

চোপড়ার শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তৃণমূল জানিয়েছে, বিএসএফ-এর গাফিলতিতে সেখানে ৪ জন শিশুর মৃ্ত্যু হয়েছে। অবৈধভাবে ড্রেন খোঁড়ার কাজ করার সময়ই দুর্ঘটনা হয় এবং মাটি চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। তৃণমূলের অভিযোগ, ২০২১ সালে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পর বহু জায়গায় সাধারণ মানুষের সমস্যা হয়েছে। জওয়ানরা অনেক জায়গায় স্থানীয়দের হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। সংবাদমাধ্যমেও এই নিয়ে খবর হয়েছে। আগামী দিনে নির্বাচনের সময়ে যাতে এমন সমস্যা না হয়, তা খতিয়ে দেখার আর্জি জানান হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। 

কেন্দ্রীয় এজেন্সি যে বাংলায় বেশি তৎপর তা অনেক আগে থেকেই দাবি করে আসছে তৃণমূল। এই বিষয় নিয়েও নির্বাচন কমিশনের নজর টানল তৃণমূল। ডেপুটেশনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যে প্রথমবার তৈরি হয়েছে 'ডিস্টিক্ট ইন্টালিজেন্স কমিটি।' অর্থনৈতিকভাবে দুর্বল এলাকার নজরদারিতে তৈরি হওয়া এই কমিটিতে রাজ্য এবং কেন্দ্রের সদস্যরা আছেন।

কিন্তু তৃণমূলের দাবি, আর্থিক দুর্নীতি মামলায় ইডি নির্বাচনের আগে বেছে বেছে শাসক দলের নেতা-মন্ত্রীদের নিশানা করেছে। তাঁদেরই সম্পত্তির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে। এই বিষয়টি নিয়েও যেন পদক্ষেপ নেয় কমিশন। উল্লেখ্য়, তৃণমূলের এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং সাকেত গোখলে। 


```