Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ভোটের প্রচারে ‘মাস্টারশেফ’ আশিস! মালদহে ভোটারের বাড়ি ঢুকে মাছের ঝোল রাঁধলেন তৃণমূল প্রার্থী

ভোটের (West Bengal Assembly Election 2026) ময়দানে এখন শুধু সভা-সমাবেশ নয়, নজর কাড়তে প্রার্থীদের অভিনব উদ্যোগই যেন হয়ে উঠেছে নতুন ট্রেন্ড। সেই ধারাতেই মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে এক ভিন্ন ছবি ধরা পড়ল—প্রচারের ফাঁকেই ভোটারের বাড়িতে ঢুকে নিজে হাতে মাছের ঝোল রান্না করলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) আশিস কুণ্ডু।

ভোটের প্রচারে ‘মাস্টারশেফ’ আশিস! মালদহে ভোটারের বাড়ি ঢুকে মাছের ঝোল রাঁধলেন তৃণমূল প্রার্থী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2026 16:21

দ্য ওয়াল ব্যুরো: ভোটের (West Bengal Assembly Election 2026) ময়দানে এখন শুধু সভা-সমাবেশ নয়, নজর কাড়তে প্রার্থীদের অভিনব উদ্যোগই যেন হয়ে উঠেছে নতুন ট্রেন্ড। সেই ধারাতেই মালদহের ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে এক ভিন্ন ছবি ধরা পড়ল—প্রচারের ফাঁকেই ভোটারের বাড়িতে ঢুকে নিজে হাতে মাছের ঝোল রান্না করলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate) আশিস কুণ্ডু।

বর্তমান সময়ে নির্বাচনী প্রচারের ধরনে এসেছে বড়সড় বদল। দেওয়াল লিখন বা মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া, হোর্ডিং, কাটআউট—সব মিলিয়ে প্রচার এখন আরও বহুমাত্রিক। তার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে প্রার্থীদের মানুষের সঙ্গে যোগাযোগের ধরনও। শুধু হাতজোড় করে ভোট চাওয়ার ছবি এখন আর যথেষ্ট নয়। বরং ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই কেউ রান্নাঘরে ঢুকছেন, কেউ আবার অন্যভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন।

এই আবহেই মঙ্গলবার ইংলিশবাজারের গ্রামাঞ্চলে দিনভর প্রচারে ছিলেন আশিস কুণ্ডু। দিনের শুরুতে জহুরাতলায় পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর যদুপুর ও অমৃতি এলাকায় কর্মিসভা করেন। দুপুরে অমৃতির ৩৪ নম্বর বুথের বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রিত হন প্রার্থী।

সেখানে গিয়ে দেখেন, তাঁর জন্য ভাত, ডাল ও আলুভাজা তৈরি থাকলেও মাছ এখনও রান্না হয়নি। তখন আর অপেক্ষা না করে নিজেই রান্নায় হাত লাগান আশিস। খড়ির উনুনে বসে ধাপে ধাপে আলু, মাছ, পেঁয়াজ ও মশলা দিয়ে তৈরি করেন মাছের ঝোল। রান্না শেষে বাড়ির সদস্যদের সঙ্গে মাটির বারান্দায় বসে কলাপাতায় পরিবেশিত সেই খাবারেই মধ্যাহ্নভোজ সারেন তিনি।

এই প্রসঙ্গে আশিস কুণ্ডুর বক্তব্য, তিনি রান্না করতে ভালবাসেন, কিন্তু ব্যস্ত রাজনৈতিক জীবনে সেই সুযোগ খুব একটা মেলে না। তাই প্রচারের মাঝেই সুযোগ পেয়ে নিজের শখ পূরণ করেছেন এবং মানুষের সঙ্গে সময় কাটানোর এই মুহূর্তকে বিশেষভাবে উপভোগ করেছেন।


```