Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রচনার শেষ পাতে দই ছিল, সেই দই নিয়ে তরজা জমিয়ে দিলেন লকেট

শনিবার সিঙ্গুরে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই ঠিক ছিল, বেড়াবেড়িতে দিন মজুর মানিক বাগের বাড়িতে দুপুরের খাওয়াদাওয়া হবে।

রচনার শেষ পাতে দই ছিল, সেই দই নিয়ে তরজা জমিয়ে দিলেন লকেট

শেষ আপডেট: 23 March 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে জমে দই হয়ে গেছে। কিন্তু দই থেকে তরজা জমে যাওয়ার ঘটনা বিরল। তবে কী, রাজনীতিতে সবই সম্ভব!

শনিবার সিঙ্গুরে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই ঠিক ছিল, বেড়াবেড়িতে দিন মজুর মানিক বাগের বাড়িতে দুপুরের খাওয়াদাওয়া হবে। মাটির বাড়ি। টালির চাল। তার দাওয়ায় বাবু হয়ে খেতে বসেন রচনা। মেনুতে ছিল,ভাত,বড়ি ভাজা,পটল ভাজা,শুক্তো, ডাল,বেগুনি, আলু পোস্ত, চাটনি আর শেষ পাতে টক দই। 

রচনা এমনিতে কথায় কথায় হাসেন। দিদি নাম্বার ওয়ানের শো করে হয়তো এমন অভ্যাস। সিঙ্গুরের দই খেয়ে এত আপ্লুত হয়ে পড়েন যে গুণগান শুরু করে দেন। বলেন, "এত ভালো দই এখানে। আমিতো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাব। যতবার আসব, ততবার দই নিয়ে যাব। কলকাতায় টক বলে যা দেয় সেটা দই নয়”। 

এ পর্যন্ত ঠিক ছিল। এর পরই সিঙ্গুরের দইয়ের মহিমার নিজের মতো কারণ খুঁজে বের করেন রচনা। তিনি বলেন, “সিঙ্গুরে এত ঘাস, এত গাছপালা, সেগুলো গরু খাচ্ছে। খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। ফলে যে দুধটা বেরোচ্ছে তা এত ভালো, দইটাও তাই এত ভালো।"

রচনার এই কথাই লুফে নেন স্থানীয় বিজেপি সাংসদ ও এবারের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, “একদম সত্যি কথা বলেছেন রচনা, আমি ওঁকে ধন্যবাদ জানাব। সিঙ্গুরে তো গরুই চড়ছে। ঘাস পাতাই হচ্ছে। শিল্প তো আর হল না? সেই যে ওঁরা টাটাকে তাড়ালেন তার পর থেকে ঘাস ছাড়া আর কী আছে?” লকেটের কথায়, উনি শুধু এই প্রশ্নের জবাব দিন, সিঙ্গুরে কেন শিল্প হল না, কেন শুধু ঘাসই হচ্ছে!

লকেট আরও বলেন, “শুধু দই খেতে ওঁকে সিঙ্গুরে আসতে হবে না। আমি ওঁর বাড়িতে না হয় দই পাঠিয়ে দেব। জেতার পর আমি নিজে হাতে করে ওনার জন্য দই নিয়ে যাব। 

বেড়াবেড়িতে মধ্যাহ্নভোজে গিয়ে রচনা আবাস যোজনা কথা তুলেছিলেন। বলেছিলেন, “আমি খুব আনন্দ করে খেলাম। ভালো লাগল। মাটির বাড়ি খুব ঠান্ডা হয়। কিন্তু যারা এখানে থাকে তাদের জন্য কষ্ট পেলাম। আবাসন যোজনার টাকা যে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার”। 

সবটা শুনে লকেট বলেন, আবাসন বলে কোনও যোজনা নেই। ওটা আবাস যোজনা। দেশে ১২ কোটির বেশি বাড়ি হয়েছে। পশ্চিমবঙ্গেও দেওয়া হয়েছে। কিন্তু যারা পাওয়ার কথা তারা পায়নি। কারা পেয়েছে? ওখানকারই পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা পেয়েছে তাদের বাড়ি দেখে আসুন সব তিনতলা চারতলা বাড়ি কারও মাটির বাড়ি নেই।"


```