Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে নাম, দুশ্চিন্তা কাটিয়ে উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের জাকির

জাকির হোসেন জানান, সাধারণ মানুষের ভালোবাসা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ফলেই এই বিপুল সমর্থন মিলছে। তাঁর বক্তব্য, এই আস্থার উপর ভর করেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী।

 

সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে নাম, দুশ্চিন্তা কাটিয়ে উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের জাকির

মনোনয়ন জমা দিলেন জাকির হোসেন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2026 13:27

দ্য ওয়াল ব্যুরো: ২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম দিকে অনিশ্চয়তায় ছিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন (Jangipur TMC Candidate Jakir Hossain)। কারণ, তাঁর নাম ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিল। ফলে তাঁর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন। তবে সেই অনিশ্চয়তার অবসান ঘটায় পরবর্তী অতিরিক্ত তালিকা। সেখানে নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি ফিরে পান তিনি। তারপর মনোনয়নও জমা দিলেন জাকির।

মনোনয়ন জমা দিতে বেরনোর সময় জঙ্গিপুরে তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল দেখা যায়। বিশাল মিছিল সঙ্গে নিয়ে টোটো চেপে তিনি মনোনয়ন জমা দিতে যান। রাস্তাজুড়ে ছিল উচ্ছ্বাস, স্লোগান আর সমর্থকদের উপস্থিতি। প্রার্থীর দাবি, প্রায় পঞ্চাশ হাজার মানুষ তাঁর সঙ্গে এই মিছিলে পা মিলিয়েছেন। মানুষের এই উপস্থিতিকেই তিনি নিজের প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন।

জাকির হোসেন জানান, সাধারণ মানুষের ভালোবাসা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ফলেই এই বিপুল সমর্থন মিলছে। তাঁর বক্তব্য, এই আস্থার উপর ভর করেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে জাকির হোসেনের নাম ছিল না। তাঁর নামের পাশে ‘বিবেচনাধীন’ উল্লেখ থাকায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এমন পরিস্থিতিতে তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।

তবে পরবর্তী পর্যায়ে প্রকাশিত অতিরিক্ত তালিকায় সেই সংশয়ের অবসান ঘটে। নতুন তালিকায় তাঁর নাম অন্তর্ভূক্ত হওয়ায় আইনি জট কাটে এবং প্রার্থী হিসেবে তাঁর পথ পরিষ্কার হয়। ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকেনি।

এই প্রসঙ্গে জাকির হোসেন আগেই জানিয়েছিলেন, নিজের ভোটার পরিচয় নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর বিধানসভা এলাকার যাঁদের নাম বিবেচনাধীন রয়েছে, তাঁরাও সকলেই বৈধ ভোটার। তাঁদের নামও তালিকা থেকে বাদ যাওয়ার কোনও কারণ নেই বলে তিনি মত প্রকাশ করেন।


```