Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রণক্ষেত্র ময়নার বাকচা! তৃণমূল প্রার্থীর প্রচারে ‘হামলা’, মাথা ফাটল কর্মীর, কাঠগড়ায় বিজেপি

শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় অনুগামীদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ করছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই বাঁশ ও লাঠি নিয়ে একদল যুবক মিছিলের ওপর চড়াও হয়।

রণক্ষেত্র ময়নার বাকচা! তৃণমূল প্রার্থীর প্রচারে ‘হামলা’, মাথা ফাটল কর্মীর, কাঠগড়ায় বিজেপি

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় অশান্তি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 April 2026 13:54

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে (West Bengal Assembly Election 2026) ফের পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় রাজনৈতিক পারদ তুঙ্গে। শনিবার সকালে তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে নতুন করে অশান্তি (Moyna Bakcha Violence) ছড়াল সংবেদনশীল এই এলাকায় (Political unrest Bakcha)। অভিযোগ, ঘাসফুল শিবিরের প্রার্থীর ওপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা (BJP TMC clash Moyna)। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন, একজনের মাথাও ফেটেছে বলে খবর।

শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় অনুগামীদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ করছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই বাঁশ ও লাঠি নিয়ে একদল যুবক মিছিলের ওপর চড়াও হয়।

তৃণমূলের দাবি, হামলাকারীরা সকলেই বিজেপি আশ্রিত। মুহূর্তের মধ্যে বদলে যায় এলাকার পরিস্থিতি। হুড়োহুড়ির মধ্যে আক্রান্ত হন খোদ প্রার্থী চন্দন মণ্ডলও। তাঁর সঙ্গে থাকা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ময়নার এই এলাকাটি বরাবরই অত্যন্ত স্পর্শকাতর হিসেবে পরিচিত, তাই নির্বাচনের আগে এমন ঘটনায় কমিশনও বাড়তি গুরুত্ব দিচ্ছে। তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের সরাসরি দাবি, বিজেপি নিশ্চিত হার বুঝতে পেরেই এই প্রাণঘাতী হামলা চালিয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা দাবি, এই ঘটনার পেছনে কোনও ‘বাইরের শত্রু’ নেই, বরং পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উল্লেখ্য, চন্দন মণ্ডল আগে বিজেপিতে ছিলেন, সম্প্রতি দল বদলে তৃণমূলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন। বিজেপির অভিযোগ, দলের আদি কর্মীরা চন্দনবাবুকে মেনে নিতে পারছেন না বলেই এই বিক্ষোভ ও হাতাহাতি।

পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘরোয়া বিবাদ নাকি বিরোধী দলের হামলা - সেই ধোঁয়াশা কাটাতে তদন্ত শুরু করেছে পুলিশ।


```