Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বেহালার পর্ণশ্রীতে পার্টি অফিস ভাঙচুর! তৃণমূলকে নিশানা করে থানায় অবস্থান-বিক্ষোভ বিজেপির

ঘটনার সূত্রপাত, দুপুরের দিকে পর্ণশ্রী এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। শাসক দলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে কিছু কর্মী পোস্টার লাগাতে গেলে সেখানে উপস্থিত বিরোধী দলের সমর্থকরা আপত্তি জানান বলে অভিযোগ। সেই বাধা ঘিরেই শুরু হয় উত্তেজনা। 

বেহালার পর্ণশ্রীতে পার্টি অফিস ভাঙচুর! তৃণমূলকে নিশানা করে থানায় অবস্থান-বিক্ষোভ বিজেপির

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 April 2026 19:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আবহে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায় (Behala Paschim TMC BJP Clash) রবিবার দুপুরে উত্তেজনা চরমে ওঠে। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে। একদিকে শাসক দল তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁদের পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি, তাঁদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই নিয়েই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

ঘটনার সূত্রপাত, দুপুরের দিকে পর্ণশ্রী এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। শাসক দলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) সমর্থনে কিছু কর্মী পোস্টার লাগাতে গেলে সেখানে উপস্থিত বিরোধী দলের সমর্থকরা আপত্তি জানান বলে অভিযোগ। সেই বাধা ঘিরেই শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এরপরই বিরোধী দলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে পোস্টার ছেঁড়ার ঘটনাও সামনে আসে।

এই ঘটনার পরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে উত্তেজনা থামেনি। পরে বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) নিজে থানায় পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনাটি পরিকল্পিত এবং তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে, যা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, শাসক দলের প্রার্থী থানায় পৌঁছনোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের কর্মী-সমর্থকেরা মুখোমুখি অবস্থানে চলে আসে। স্লোগান, প্রতিবাদ - সব মিলিয়ে মুহূর্তে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মানবশৃঙ্খল তৈরি করে ভিড় নিয়ন্ত্রণে আনতে হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কীভাবে ঘটনা শুরু হল এবং কারা ভাঙচুরে জড়িত ছিল, তা নির্ধারণের চেষ্টা চলছে।

সব মিলিয়ে, ভোটের আগে পোস্টার ঘিরে সংঘর্ষের এই ছবি স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচনের ময়দান যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সংঘাতের সম্ভাবনা।


```