আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জোড়াফুল শিবির (TMC)।

আরজি করে নিহিত চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 5 April 2026 16:43
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের বাংলায় (West Bengal Assembly Election 2026) বেলাগাম আলটপকা মন্তব্য বা কুরুচিকর আক্রমণের ধারা যেন থামছেই না। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘প্রাণনাশের হুমকি’ এবং কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে (আরজি করে নিহত মহিলা চিকিৎসকের মা)।
এই ঘটনায় রবিবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerje)। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জোড়াফুল শিবির (TMC)।
চিঠিতে কী লিখলেন কল্যাণ?
মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তাঁর অভিযোগ অনুযায়ী, ওই বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। তৃণমূলের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে।
কমিশনের কাছে তৃণমূলের চার দাবি
তৃণমূলের পক্ষে আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে চারটি সুনির্দিষ্ট আর্জি জানিয়েছেন:
রাজনৈতিক উত্তেজনা
ভোটের মুখে পানিহাটির মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের মন্তব্যে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচনের পরিবেশ বিষিয়ে দিতেই এই ধরনের উস্কানিমূলক কথা বলা হচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে।
রবিবার, ৫ এপ্রিল তারিখ দিয়ে পাঠানো এই চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে তা আগামী দিনে বিপজ্জনক নজির তৈরি করবে। এখন দেখার, পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশন ঠিক কী পদক্ষেপ করে।