Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঠাট্টায় জেরবার 'টাকলু'রা, আবদার করে বসলেন, দিতে হবে সরকারি বার্ধক্যভাতা

দ্য ওয়াল ব্যুরো: বয়স অল্পই। কিন্তু সমস্যা হল মাথাজোড়া টাক (baldness)। সেই নিয়েই আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধবের টিপ্পনিতে জীবন জেরবার। তাই একপ্রকার বাধ্য হয়ে সরকারের কাছে মাসিক ছয় হাজার টাকা বার্ধক্য ভাতা দাবি করলেন চুল পড়ে যাওয়ার স

ঠাট্টায় জেরবার 'টাকলু'রা, আবদার করে বসলেন, দিতে হবে সরকারি বার্ধক্যভাতা

শেষ আপডেট: 7 January 2023 09:58

দ্য ওয়াল ব্যুরো: বয়স অল্পই। কিন্তু সমস্যা হল মাথাজোড়া টাক (baldness)। সেই নিয়েই আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধবের টিপ্পনিতে জীবন জেরবার। তাই একপ্রকার বাধ্য হয়ে সরকারের কাছে মাসিক ছয় হাজার টাকা বার্ধক্য ভাতা দাবি করলেন চুল পড়ে যাওয়ার সমস্যায় জেরবার একদল ব্যক্তি (bald men seek pension)।

ঘটনাটি তেলেঙ্গানার সিদ্দিপেট এলাকার থাঙ্গল্লাপল্লী এলাকার। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মাথায় চুল না থাকার কারণে সমাজে নানাভাবে হেনস্থার শিকার হতে হয় তাঁদের। সকলে তাঁদের নিয়ে হাসাহাসি করেন। প্রতিনিয়ত এই ঘটনা ঘটায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তাঁরা। তাই সংক্রান্তির উপহার হিসেবে সমস্ত টাক-মাথা গ্রামবাসীকে মাসিক ৬ হাজার টাকা করে বার্ধক্য ভাতা দাওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন তাঁরা।

গত ৫ জানুয়ারি এই বিষয়ে গ্রামে একটি সভা ডাকা হয়েছিল। যেহেতু গ্রামে অন্তত ৩০ জন টাকের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে, তাই সংক্রান্তির পর ফের একটি সভা ডাকা হবে বলে জানিয়েছেন তাঁরা।

টাক-মাথা ব্যক্তিদের এই দলে যেমন ৪১ বছর বয়সি ব্যক্তি রয়েছেন, তেমনই আছেন ২২ বছরের তরুণও। প্রত্যেকেই চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। আর তা নিয়েই গ্রামের বাকিদের হাসি মশকরার শিকার হতে হচ্ছে তাঁদের। তাই সরকার টাকা দিলে তা দিয়ে চুল পড়ে যাওয়ার চিকিৎসা করাবেন বলে ভেবেছেন তাঁরা।

আপাতত ৫০ বছরের ভেলদি বালাইয়াকে দলের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁদের এবার দক্ষতার আবেদন সরকারের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত কারণ সরকার ইতিমধ্যেই বয়স্ক, বিধবা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভাতা বরাদ্দ করেছে।

'আমরা এই আবেদনের জন্য হাসির খোরাক হয়ে উঠতে চাই না। আমরা চাই লোকে আমাদের বুঝুক। আমাদের আবেদন সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হোক,' জানিয়েছেন দলের এক সদস্য।

বাইকে চড়ার প্রস্তাবে ‘না’, হেলমেট দিয়ে তরুণীকে বেধড়ক পেটাল যুবক! সিসিটিভি ফুটেজ ভাইরাল


```