Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দু'দিন পর উচ্চ মাধ্যমিক, আঁটসাঁট নিরাপত্তা! প্রশ্ন ফাঁস ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সংসদ

সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

দু'দিন পর উচ্চ মাধ্যমিক, আঁটসাঁট নিরাপত্তা! প্রশ্ন ফাঁস ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সংসদ

পরীক্ষা হলের ছবি

শেষ আপডেট: 1 March 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন পর অর্থাৎ ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। 

মাধ্যমিক পরীক্ষার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে (Security) আরও আঁটসাঁট ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা (West Bengal Council of Higher Secondary Education) সংসদ। এবারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর (Metal Detector)। যা দিয়ে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।

পরীক্ষার আগে শুক্রবার রাতে কোচবিহারে এসে পৌঁছন পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জিত ভট্টাচার্য। কোচবিহার সার্কিট হাউসে রাত কাটিয়ে শনিবার সকালে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে বের হন।

পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সেই কারণে তৎপর হয়েছে সংসদ। চিরঞ্জিতবাবু জানান, "প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া আছে। সেখানে কিউআর কোড দেওয়া আছে। এবারে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। কারণ মোবাইলটাকে আমরা সাংঘাতিকভাবে অ্যাভয়েড করছি। তাও যদি কোনওভাবে ফাঁস হয় তাহলেও আমরা লোকেট করতে পারব কোথা থেকে প্রশ্ন বেরিয়েছে। আর যদি মোবাইল নিয়ে কেউ ঢোকে সে ক্ষেত্রেও আগেই আমরা নোটিস দিয়ে জানিয়ে দিয়েছি ধরা পড়লে গোটা পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। প্রথম দিন ধরা পড়লেও যা, শেষ দিন ধরা পড়লেও তা। আমরা মেটাল ডিটেক্টরের সাহায্যে খতিয়ে দেখব, যাতে কেউ এমনটা না করতে পারে।"

তিনি জানান, প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়। পর্যাপ্ত পানীয় জল রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক ডিএম অফিস থেকে যাতায়াতে যাতে কোনও সমস্যা না থাকে সেই ব্যাপারেও নির্দেশ দিয়ে রাখা আছে।

পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতির কথায়, এ বছর নতুন কিছু নিয়ম আনা হয়েছে। উদাহরণ দিয়ে বলেন, "এবারে অ্যাডমিট কার্ডে ভেন্যু মেনশন করা থাকছে। অ্যাডমিট কার্ড পেয়েই পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের সিট কোন স্কুলে পড়েছে। মোট ২০৮৯টি ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে, যাতে কেউ মোবাইল, স্মার্ট ওয়াচ ইত্যাদি জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পারে। আগে ভেন্যু সুপারভাইসারের কাছে প্রশ্নপত্র প্যাকেট করে পাঠানো হত। এবার সিল করা পলিপাউচ ক্লাসে ক্লাসে পৌঁছে যাবে।" 

বস্তুত, এবারে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গতবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। অর্থাৎ গতবারের চেয়ে এবারে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী কম। ছাত্রদের তুলনায় এবারে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৭১ জন বেশি। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা ৫২৮ জন। 

সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


```