Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাঘের জঙ্গলে ডোরাকাটার প্রত্যাবর্তন! বক্সায় ক্যামেরাবন্দি বাঘ, জলদাপাড়ায় পায়ের ছাপ

উত্তরবঙ্গে জোড়া সুখবর, সঙ্গে বাড়তি সতর্কতা!

মাঘের জঙ্গলে ডোরাকাটার প্রত্যাবর্তন! বক্সায় ক্যামেরাবন্দি বাঘ, জলদাপাড়ায় পায়ের ছাপ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 January 2026 12:57

দ্য ওয়াল ব্যুরো: মাঘের কনকনে শীতের মাঝেই উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গল ফের দিল ডোরাকাটার বার্তা (Tiger)। তিন বছর পর বক্সা টাইগার রিজার্ভের গভীরে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি বাঘের ছবি (caught on camera inBoxa)। সেই খবরে বন্যপ্রাণ–প্রেমীদের মুখে হাসি ফুটতেই আরও এক ইঙ্গিত ঘিরে ধরল বনমহলকে, সাম্প্রতিক কালে প্রথম বার জলদাপাড়া জাতীয় উদ্যানে মিলেছে বাঘের স্পষ্ট পায়ের ছাপ (footprints in Jaldapara)।

বন দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৮টা ১৯ মিনিট। বক্সার গভীর জঙ্গলে বসানো হাজারখানেক ক্যামেরা ট্র্যাপের একটিতে ধরা পড়ে ডোরাকাটা অতিথির উপস্থিতি। ক্যামেরার প্রায় সামনে চলে আসা বাঘটি পুরুষ ও পূর্ণবয়স্ক, প্রাথমিক ভাবে এমনটাই মনে করছেন বনকর্তারা। এর আগেও ২০২১ ও ২০২৩ সালের ডিসেম্বরে বক্সায় বাঘের ছবি মিলেছিল। তবে এ বার এত কাছ থেকে, এত স্পষ্ট ছবি আগে আসেনি।

বক্সায় প্রতিবার বাঘের দেখা মিললেই আশা জাগে, এ বার বুঝি সে ডেরা বাঁধবে। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত বক্সা ‘মাইগ্রেশন রুট’ হিসেবেই ব্যবহৃত হয়েছে। স্থায়ী বা ‘রেসিডেন্ট’ বাঘের সন্ধান মেলেনি। এক বনকর্তার কথায়, “পাঁচ বছরে তিন বার বাঘের ছবি ওঠা প্রমাণ করে, বক্সার জঙ্গল সংরক্ষণ ও তার মানোন্নয়নের কাজ ঠিক পথেই এগোচ্ছে। বাঘ যদি নির্বিঘ্নে বারবার আসে, তা হলে বুঝতে হবে তার চলার পথ নিরাপদ।”

বক্সার এই রুপোলি রেখার পাশাপাশি সোনালি ইঙ্গিত মিলছে জলদাপাড়াতেও। একশৃঙ্গ গন্ডারের চারণভূমি হিসেবে পরিচিত এই উদ্যানে দৈনিক গ্রাউন্ড প্যাট্রলিংয়ের সময় বনকর্মীরা দেখতে পান বাঘের পায়ের স্পষ্ট ছাপ। ঘটনাটি গত ১৫ দিনের মধ্যে। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, বক্সায় ধরা পড়া সেই বাঘই কি জলদাপাড়ার পথে পা বাড়িয়েছে, না কি ডুয়ার্সে একসঙ্গে দু’টি বাঘের আনাগোনা শুরু হয়েছে?

প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দ্রিয়ালের ব্যাখ্যা, “শীতকালে বাঘ নানা দিকে যাতায়াত করে। বক্সা–নেওড়ায় আগেও বাঘ এসেছে। জলদাপাড়া তাদের মাইগ্রেশন রুটে পড়ছে কি না, এখনই নিশ্চিত করে বলা যাবে না।”

বক্সা ও জলদাপাড়ার মাঝখানে তোর্সা ও কালজানি নদী পাশাপাশি বয়ে গিয়েছে। শীতকালে সেই নদী পার হওয়া বাঘের পক্ষে খুব কঠিন নয়। তাই সম্ভাবনার দরজা খোলা রেখেই এগোচ্ছেন বনকর্তারা। এক দিকে জঙ্গলের সুস্বাস্থ্যের ইঙ্গিত, অন্য দিকে চোরাশিকারিদের সক্রিয় হওয়ার আশঙ্কা—এই দু’য়ের ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

জলদাপাড়ায় ইতিমধ্যেই জিপিএস–নির্ভর প্যাট্রলিং ও নজরদারি জোরদার। সেখানে মনিটরিং ট্র্যাপ ক্যামেরায় যদি বাঘের ছবিও উঠে আসে, তা হলে তা হবে উত্তরবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণের ইতিহাসে একেবারে নতুন অধ্যায়। আপাতত তাই—ডোরাকাটার জোড়া বার্তায় আনন্দের সঙ্গে সতর্কতাও সমান তালে বাড়ছে উত্তরবঙ্গে।


```