Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তাজপুরে সমুদ্রে স্নান করতে গিয়ে বিপদে তিন পর্যটক, দুজনকে উদ্ধার করলেন নুলিয়ারা

কোনওমতে দুজনকে উদ্ধার করা গেলেও এখনও একজন নিখোঁজ। আশঙ্কাজনক অবস্থায় ওই দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাজপুরে সমুদ্রে স্নান করতে গিয়ে বিপদে তিন পর্যটক, দুজনকে উদ্ধার করলেন নুলিয়ারা

উদ্ধার কাজ চলছে

শেষ আপডেট: 17 June 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তাজপুর সৈকতে ফের মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে স্রোতে তলিয়ে গেলেন কলকাতা থেকে ঘুরতে আসা তিন পর্যটক। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। কোনওমতে দুজনকে উদ্ধার করা গেলেও এখনও একজন নিখোঁজ। আশঙ্কাজনক অবস্থায় ওই দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকরা জলে নেমে বেশ কিছুদুর এগিয়ে যাওয়ার পরেই বিশাল একটি ঢেউ আসে। তলিয়ে যান তাঁরা। বিষয়টি নজরে আসতেই ঝাঁপিয়ে পড়েন ধারে থাকা নুলিয়ারা। উদ্ধার করা হয় দুইজনকে। নিখোঁজ তৃতীয় ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল।

প্রশাসনের প্রাথমিক অনুমান, নির্ধারিত সতর্কতা না মানার ফলেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্র উত্তাল থাকলেও তাঁরা নিষেধ না মেনে স্নান করতে নামেন। আবহাওয়া খারাপ থাকায় তাজপুর সৈকত এলাকায় ঘুরতে আসা পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন। সেই সতর্কতা উপেক্ষা করেই এদিন সমুদ্রে নামেন ওই তিনজন। বর্ষা উপভোগ করতে সপ্তাহের শুরুতেও অনেক পর্যটকই এখন রয়েছেন তাজপুরে। দুপুরের পর এই দুর্ঘটনায় থমকে গিয়েছেন অন্য পর্যটকরাও। 
 


```