Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন আর শুভেন্দু বিরোধিতা করছেন? বড় অভিযোগ চন্দ্রিমার

সোমবার বিধানসভায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি বিল পেশ করেছে রাজ্য, 'দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আমেন্ডমেন্ট বিল ২০২৫'।

মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন আর শুভেন্দু বিরোধিতা করছেন? বড় অভিযোগ চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 17 June 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি বিল পেশ করেছে রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে, 'দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আমেন্ডমেন্ট বিল ২০২৫' (The West Bengal Clinical Establishment Amendment Bill 2025) এই বিলের মূল বিষয়বস্তু হল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ক্লিনিক সেন্টারগুলি কোনোভাবেই যেন অতিরিক্ত খরচ না নেয়। মঙ্গলবার ওই বিল বিধানসভায় পাশ হয়।

মূলত রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় লাগাম ছাড়া বিল নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রাশ টানতেই রাজ্যের এই বিল বলে দাবি করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী (Chandrima Bhattacharya)। যার জবাবে রাজ্যের এই বিল নিয়ে সোমবার একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

শুভেন্দুর অভিযোগ ছিল, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই নজর ঘোরাতে তড়িঘড়ি এই বিল আনা হয়েছে। বিলে মহিলা চিকিৎসক, রোগীদের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করেছিলেন শুভেন্দু। নয়া বিলের ই-প্রেসক্রিপশনে পাবলিক ডোমেইনে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। 

এদিন এক সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতার তোলা ওই সব প্রশ্নের জবাব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "ই-প্রেসক্রিপশনে পাবলিক ডোমেইনে দেওয়ার কথা বলা হয়নি। এটা রোগী নিজেই পাবেন।" এরপরই শুভেন্দুকে কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, "বিরোধী দলনেতার নেতা প্রধানমন্ত্রী মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন। আর বিরোধী দলনেতা ই-প্রেসক্রিপশন নিয়ে বিরোধিতা করছেন। তাহলে ডিজিটাল ইন্ডিয়া কোথায়?"

একই সঙ্গে চন্দ্রিমা বলেন, "তড়িঘড়ি করে বিল আনা হয়নি। গতকাল বিল মুভ করার সময়ে উনি (শুভেন্দু) ছিলেন না। পাবলিকের স্বার্থে এই বিল আনা হয়েছে। কাউকে আমরা অসম্মান করছি না। যাতে নিয়ন্ত্রণে অসুবিধা না হয় সেটা দেখা হবে। সরকার চায় বেসরকারি ক্ষেত্রেও কাজ হোক। সব ক্ষেত্রে বিরোধিতার জন্য বিরোধিতা ঠিক নয়।" এ ব্যাপারে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```