Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ ভেবে ডেটল ! হাসপাতালে ভর্তি ৬০ বছরের বৃদ্ধ, শোরগোল পড়ল নদিয়ায়

অসাবধানতাবশত জীবাণুনাশক তরল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ।

মদ ভেবে ডেটল ! হাসপাতালে ভর্তি ৬০ বছরের বৃদ্ধ, শোরগোল পড়ল নদিয়ায়

শেষ আপডেট: 17 June 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: অসাবধানতাবশত জীবাণুনাশক তরল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ল চাকদহ থানার এনায়েতপুর গ্রামে।

জানা গেছে, এনায়েতপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপান করছিলেন। মদের নেশা কিছুটা কেটে যেতে তিনি আবারও মদ খুঁজতে থাকেন। ঠিক সেই সময় ঘরে রাখা জীবাণুনাশকের বোতলটিকে মদের বোতল ভেবে খানিকটা পান করে ফেলেন।

এরপরেই অসুস্থ বোধ করতে থাকেন ওই বৃদ্ধ। তাঁর বমি শুরু হয়। তারপরেই পরিবারের লোকজন বুঝতে পারেন ভুল করে ফেলেছেন তিনি। তড়িঘড়ি তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, জীবাণুনাশক শরীরে গেলে হজমপ্রণালী সহ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাগ্যক্রমে দ্রুত চিকিৎসা পাওয়ায় আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

এমন ঘটনায় আবারও সামনে এল সচেতনতার অভাব। ঘরে রাখা যে কোনও রাসায়নিক যেন ভালোভাবে লেবেলযুক্ত থাকে এবং তা যেন শিশু ও প্রবীণদের নাগালের বাইরে রাখা হয়, তা নিয়ে সতর্ক করেন চিকিৎসকরা।


```