Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রেল ব্রিজে রিলস বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা! মর্মান্তিক পরিণতি ৩ স্কুল ছাত্রের

রেল ব্রিজে রিলস বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ স্কুল ছাত্রের। মারাত্মক জখম অবস্থায় আরও দুজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে সুতি থানা এলাকার আহিরন ব্রিজে। 

রেল ব্রিজে রিলস বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা! মর্মান্তিক পরিণতি ৩ স্কুল ছাত্রের

শেষ আপডেট: 20 December 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রেল ব্রিজে রিলস বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ স্কুল ছাত্রের। মারাত্মক জখম অবস্থায় আরও দুজন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে সুতি থানা এলাকার আহিরন ব্রিজে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ। সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের ক্লাস টেনের ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন পাঁচ স্কুল ছাত্র আহিরন ব্রিজে গিয়ে ভিডিও করছিল। ভিডিও করতে তারা এতটাই মগ্ন ছিল, যে পিছন থেকে আসা মালগাড়িটিকে দেখতে পারনি। মুর্হূতের মধ্যে মালগাড়িটি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। একজনের মালগাড়ির চাকায় পা কেটে বাদ চলে গিয়েছে। 

এই ঘটনার পরেই আহিরন বিজ্রের উপর ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। দুর্ঘটনার খবর শুনে ছাত্রদের পরিবারের লোকেরাও এসেছিলেন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ।


```