Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি কর আন্দোলনের তিন মুখকে বদলি! জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছে, 'প্রতিহিংসা'

জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়েছে মালদহের গাজোলে। 

আরজি কর আন্দোলনের তিন মুখকে বদলি! জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছে, 'প্রতিহিংসা'

ফাইল ছবি

শেষ আপডেট: 27 May 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের হাসপাতালের ঘটনার (RG Kar Incident) পর জুনিয়র ডাক্তাররা বিরাট আন্দোলন শুরু করেছিলেন। ডাক্তারদের পাশাপাশি সেই আন্দোলনে সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন তাঁদের অন্যতম হলেন জুনিয়র ডাক্তার (Junior Doctors) দেবাশিস হালদার (Debasish Haldar), অনিকেত মাহাতো (Aniket Mahato) এবং আসফাকুল্লা (Asfakullah)। তাঁদের কেন্দ্র করে এবার বিতর্ক দানা বাঁধল। তিনজনের নতুন পোস্টিংয়ে (New Posting) স্বচ্ছতা নেই বলে অভিযোগ উঠেছে।

জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়েছে মালদহের গাজোলে। অন্যদিকে, অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আসফাকুল্লাকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। এই নতুন পোস্টিং নিয়েই বিতর্ক। দেবাশিস জানিয়েছেন, কাউন্সিলিংয়ে হাওড়ায় পোস্টিংয়ের কথা বলা হলেও মেধাতালিকা বেরোনোর পর তাঁকে গাজোলে পাঠানো হয়েছে। এদিকে শূন্যপদের তালিকা খতিয়ে দেখে তাঁরা জানতে পেরেছেন গাজোলের ওই হাসপাতালে খালি পদই নেই। তাহলে কী করে এই বদলি হল, সেই নিয়েই প্রশ্ন।

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আসফাকুল্লার কথায়, এর আগে তাঁদের অনেকের নামে এফআইআর করা হয়েছে, গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। আদতে তাঁদের দমানোর চেষ্টা করা হচ্ছে। আগে ভয় দেখিয়ে এখন বদলি করে দিয়ে চাপে ফেলার চেষ্টা হচ্ছে। কিন্তু এইভাবে কোনও আন্দোলন দমিয়ে দেওয়া যাবে না। তিনি এও বলেন, তাঁরা তিনজন চলে গেলেই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না, এমনটা নয়। যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতেই হবে এবং যারা থাকবেন তারাই করবেন।

নতুন পোস্টিংয়ের ইস্যুতে ইতিমধ্যে অবস্থান স্পষ্ট করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্ট। তাঁদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই দেবাশিসদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে তিনদিনে ৭৭৮ জনের কাউন্সিলিং হয়েছিল। কারও সেভাবে বদলি হয়নি। তবে এই তিনজনের করা হয়েছে। সর্বপ্রথম দেবাশিসের পোস্টিং নিয়ে প্রশ্ন ওঠে। তারপর দেখা যায়, বাকি দুজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 

অনিকেত এবং আসফাকুল্লা এতদিন পিজিটি ছিলেন। এবার তাঁরা সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তাঁরা। সেই কারণে পোস্টিংয়ের জন্য কাউন্সেলিং হয় তাঁদের। পরে মেধাতালিকা বেরতেই অবাক হন তাঁরা। জানা গেছে, কাউন্সিলিং অনুযায়ী অনিকেতের পোস্টিং ছিল আরজি করেই। আর আসফাকুল্লার আরামবাগে। কিন্তু মেধাতালিকায় সম্পূর্ণ উল্টো তথ্য ছিল। এরপরই উঠে আসে অস্বচ্ছতার অভিযোগ। গোটা ঘটনায় আইনি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


```