Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তেজস্বীর বৌ ৯ মাস ধরে কলকাতাতেই আছেন, বিহারের ভোটের শুভকামনা নিয়ে এসেছে ওঁদের সন্তান: মমতা

আচমকা লালু প্রসাদ যাদবকে কলকাতায় দেখে সকলেই অবাক হয়েছিলেন। কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।

তেজস্বীর বৌ ৯ মাস ধরে কলকাতাতেই আছেন, বিহারের ভোটের শুভকামনা নিয়ে এসেছে ওঁদের সন্তান: মমতা

তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 27 May 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: আচমকা লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) কলকাতায় (Kolkata) দেখে সকলেই অবাক হয়েছিলেন। সোমবার দুপুরে তাঁকে কলকাতা বিমানবন্দরের বাইরে দেখে কৌতূহল তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। বিহার নির্বাচনকে মাথায় রেখেই কি তাঁর কলকাতা সফর? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন? একাধিক প্রশ্নের উত্তর অবশেষে মিলল। কোনও রাজনৈতিক কারণ নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে শহরে এসেছেন আরজেডি সুপ্রিমো লালু।

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী যাদবের (Tejashwi Yadav) দ্বিতীয় সন্তানের জন্ম (Second Child Birth) হয়েছে কলকাতায়। সেই কারণেই স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশাকে নিয়ে শহরে এসেছেন লালু। 

এদিকে তেজস্বীর সদ্যোজাত ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এই খবর পেয়ে তিনি ভীষণ খুশি। তাঁর কথায়, 'ওদের পরিবারে আজ সুখের দিন। আমিও চাই ওরা খুব খুশি থাকুক। বিহারে ভোট আসছে, আমার শুভকামনা আছে, এই নবজাতকও সেই ভোটের শুভকামনা নিয়ে এসেছে।' 

মমতা আরও বলেন, লালু প্রসাদের সঙ্গে তিনি দেখা করেছেন। সেই সঙ্গে জানান, গত ৯ মাস ধরেই তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছে। তিনি জানতেন। আর দ্বিতীয় সন্তানের খবরও তিনিই সবার আগে পান।

তিনি বলেন, 'তেজস্বী আমাকে মেসেজ করেছিলেন, তাঁর স্ত্রী ৯ মাস ধরে বাংলায় ছিলেন। গতকাল ৬টা ১৪ মিনিটে তিনি আমাকে মেসেজ করেন, তারপর আবার ৬টা ১৬ মিনিটে। আমি বলি, আমি দুপুর ১টায় আসব। আমি খুশি, আমরা সবাই খুশি। আমি লালুজিকে, তাঁর স্ত্রীকে, তেজস্বীর স্ত্রীকে এবং শিশুকে দেখেছি—সবাই ভাল আছে। বাবা-মা দু’জনই দারুণ লাগছিল।'

 

মুখ্যমন্ত্রী দেখা করার পরে তেজস্বী বলেন, 'আমি সকলের প্রতি কৃতজ্ঞ, আর বিশেষভাবে কৃতজ্ঞ দিদির প্রতি। প্রথম দিন থেকেই উনি আমাদের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন। আমাদের কাছে উনি ছিলেন একেবারে লোকাল অভিভাবকের মতো। আজ মঙ্গলবার, হনুমানজির দিন, আর হনুমানজিই আমাদের ভরসা ও শক্তি। আমার প্রথম সন্তান কন্যা, সে আমাদের লক্ষ্মীর মতো।'

বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তেজস্বীর স্ত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে খবর। পরিবারের নতুন সদস্যকে দেখতেই কলকাতায় পা রেখেছেন লালু প্রসাদ যাদব।

সোশ্যাল মিডিয়ায় তেজস্বী এই সুখবর দিয়েছেন। জানিয়েছেন, তাঁদের পুত্র সন্তান হয়েছে। সোমবার শহরে এসে সপরিবারে হাসাপাতালেই গেছিলেন লালু। এরপরই স্পষ্ট হয়ে যায় তাঁদের কলকাতা সফরের মূল কারণ। 

এমনিতে পারিবারিক পরিস্থিতি খুব একটা ভাল যাচ্ছে না লালুর। সম্প্রতি বড় ছেলে তেজপ্রতাপকে 'ত্যাজ্য' করেছেন তিনি। পুত্রকে সাফ জানিয়েছেন, আগামী ছ'বছর আরজেডির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। কিন্তু এর কী কারণ? আসলে শনিবারই তেজপ্রতাপ ফেসবুকে এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করেন। ছবিতে তেজপ্রতাপের সঙ্গে যাঁকে দেখা যায়, তাঁর নাম অনুষ্কা যাদব। লালু-পুত্র দাবি করেন, তিনি অনুষ্কার সঙ্গে গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। দীর্ঘ দিনের সেই সম্পর্কের কথা এখন তিনি প্রকাশ্যে আনলেন।

যদিও পরে তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক হ্যাক করা হয়েছে। তাঁর ছবি 'এডিট' করে পোস্ট করছে হ্যাকারেরা। তাঁর এবং তাঁর পরিবারের মানহানি করার লক্ষ্যেই এই সব ছবি পোস্ট করা হচ্ছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বাবা লালু তেজপ্রতাপকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে নেন। 


```