Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেড়াতে গিয়ে হারালেন পরিবার! ফ্যাশন ব্র্যান্ড 'ভেরো মোদা'-র কর্ণধারের তিন সন্তানের প্রাণ কেড়ে নিল শ্রীলঙ্কা-বিস্ফোরণ

দ্য ওয়াল ব্যুরো: আন্দ্রেস হলচ পভলসন। ডেনমার্কের ‘রিচেস্ট’ (ধনীতম) ব্যক্তি। চার সন্তান এবং স্ত্রী’কে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। ২১ এপ্রিল কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণে নিজের তিন সন্তানকে হারিয়েছেন পওলসেন। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ফার্

বেড়াতে গিয়ে হারালেন পরিবার! ফ্যাশন ব্র্যান্ড 'ভেরো মোদা'-র কর্ণধারের তিন সন্তানের প্রাণ কেড়ে নিল শ্রীলঙ্কা-বিস্ফোরণ

শেষ আপডেট: 23 April 2019 04:27

দ্য ওয়াল ব্যুরো: আন্দ্রেস হলচ পভলসন। ডেনমার্কের ‘রিচেস্ট’ (ধনীতম) ব্যক্তি। চার সন্তান এবং স্ত্রী’কে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। ২১ এপ্রিল কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণে নিজের তিন সন্তানকে হারিয়েছেন পওলসেন। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ফার্ম ‘বেস্টসেলার’-এর মালিক এই পভলসন। তাঁর ফ্যাশন ফার্মের মুখপাত্র জানিয়েছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। সেখানেই রবিবারের বিস্ফোরণে নিহত হয়েছেন তাঁর তিন সন্তান। তবে এ ব্যাপারে আর কোনও তথ্য দেননি বেস্টসেলার ফ্যাশন ফার্মের ওই মুখপাত্র। ডেনমার্কের বিভিন্ন সংবাদসংস্থাও এই খবর জানিয়েছে। পভলসনের বিখ্যাত ফ্যাশন ফার্ম ‘বেস্টসেলার’-এর মধ্যে রয়েছে ‘ভেরো মোদা’, ‘জ্যাক অ্যান্ড জোনস’ ও আরও অনেক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। এ ছাড়াও ব্রিটিশ এবং জার্মান অনলাইন সংস্থা Asos.com এবং Zalando-র মূল অংশীদার তিনি। ফোর্বস সূত্রে খবর, স্কটল্যান্ডের মোট জমির ১ শতাংশেরও বেশি অংশের মালিক এই পভলসন। রবিবার ৬ ঘণ্টায় পরপর ৮ বার ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এই ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৩০০ মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। কলম্বোর তিনটি পাঁচতারা হোটেল ‘কিংসবেরি’, ‘সাংগ্রি লা’ এবং ‘সিনামন গ্র্যান্ড’-এ এদিন বিস্ফোরণ হয়। পাশাপাশি দকালবেলা ইস্টার সানডে’র প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ হয় তিনটি গির্জায়। যার মধ্যে ছিল কলম্বোর বহু পুরনো ক্যাথলিক চার্চ সেন্ট অ্যান্টনিস। যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এই বিস্ফোরণে স্থানীয় ইসলামি জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিত জামাত (এনটিজে)-এর হাত রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। অনুমান, আইসিস-এর শাখা সংগঠন এনটিজে-র এই হামলায় জড়িত ছিল অন্যান্য আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠনও। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে ২৪ জনকে গ্রেফতার করেছে কলম্বো পুলিশ।

```