Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে পাকড়াও দলের ৩ সতীর্থ, মগড়ায় আলোড়ন

 সুইসাইড নোটে ওই তৃণমূল কর্মী উল্লেখ করেন, নবমীর রাতে স্থানীয় একটি পুজো প্যান্ডেলে তাঁকে মারধর ও হেনস্থা করা হয়। তিনি দীর্ঘদিনের তৃণমূলের কর্মী। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মগরা-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাপস অধিকারী ওরফে ভূটানের নেতৃত্বে তাঁকে মারধর ও হেনস্থা করে প্রবীর অধিকারী, বিশ্বজিৎ অধিকারী ও বু্দ্ধদেব বাগ। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করছেন বলে লিখে যান মৃত ওই তৃণমূল কর্মী ।

তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে পাকড়াও দলের ৩ সতীর্থ, মগড়ায় আলোড়ন

শেষ আপডেট: 30 October 2023 13:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মগড়ার গজঘণ্টায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে গজঘণ্টার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তৃণমূল কর্মী অভিজিৎ অধিকারীর। তাঁর সুইসাইড নোটেই বিতর্কের সূত্রপাত।  

 সুইসাইড নোটে ওই তৃণমূল কর্মী উল্লেখ করেন, নবমীর রাতে স্থানীয় একটি পুজো প্যান্ডেলে তাঁকে মারধর ও হেনস্থা করা হয়। তিনি দীর্ঘদিনের তৃণমূলের কর্মী। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মগরা-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাপস অধিকারী ওরফে ভূটানের নেতৃত্বে তাঁকে মারধর ও হেনস্থা করে প্রবীর অধিকারী, বিশ্বজিৎ অধিকারী ও বু্দ্ধদেব বাগ। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করছেন বলে লিখে যান মৃত ওই তৃণমূল কর্মী ।

ইমামবাড়া হাসপাতালে অভিজিতের দেহের ময়নাতদন্তের পর তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যুর প্রতিবাদে রবিবার সন্ধায় ওই তৃণমূল কর্মীর দেহ রেখে বিক্ষোভ শুরু করেন পরিজন ও এলাকাবাসী। তদন্তে নেমে মৃতের দেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটের ভিত্তিতে মগড়া থানার পুলিশ রাতেই অভিযুক্ত তাপস, প্রবীর ও বিশ্বজিৎ অধিকারীকে গ্রেফতার করে।

 সোমবার ধৃত তিনজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আরেক অভিযুক্ত বুদ্ধদেব বাগের খোঁজ মেলেনি। তাপস অধিকারী আদালতে যাওয়ার পথে দাবি করেন, তিনি বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে তাঁর যোগ নেই। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওই তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলায়।

```